Delhi Fire: গান্ধীনগরের মার্কেটে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন, দেখুন ভিডিয়ো
ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল দিল্লিতে। ঘটনাস্থল গান্ধীনগর মার্কেট। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে।
ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল দিল্লিতে। ঘটনাস্থল গান্ধীনগর মার্কেট (Gandhi Nagar Market)। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে চলে আসে দমকলের একাধিক ইঞ্জিন। তবে মার্কেটে এত পরিমাণ দাহ্য পর্দার্থ ছিল যে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এমনকী মার্কেটের ছাঁদে আগুনের লেলিহান শিখাও দেখা যায়। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। তবে আগুন কীভাবে লাগল তা এখনও স্পষ্ট নয়।
হতাহতের কোনও খবর নেই
জানা যাচ্ছে, এদিন দুপুর ২টো ৫ নাগাদ দমকলের অফিসে খবর যায়। খবর পেয়েই দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। ঘটনাস্থলে পৌঁছে আগুনের ভয়াবহতা দেখে আরও দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। অন্যদিকে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা মার্কেটের মধ্যে আটকে থাকা মানুষদের উদ্ধার করা শুরু করে। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
দেখুন ভিডিয়ো
Delhi: A fire broke out in a building at Gandhi Nagar market. Firefighting operations are currently underway pic.twitter.com/QrNFhpv543
— IANS (@ians_india) April 30, 2025
বড়বাজারে অগ্নিকাণ্ড
প্রসঙ্গত, গত মঙ্গলবার কলকাতার বড়বাজারে একটি হোটেল আগুন লাগে। অগ্নিকাণ্ডের মৃত্যু হয়েছে কমপক্ষে ১৪ জনের। আহত হয়েছেন ১২ জন। উদ্ধার করা হয়েছে কমপক্ষে ৯০ জনকে। ঘটনায় কলকাতা পুরসভার গাফিলতি নিয়ে ইতিমধ্যেই উঠেছে প্রশ্ন।
(The above story first appeared on LatestLY on Apr 30, 2025 04:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

