Thunderstorms In Bihar: ঝড়-বৃষ্টিতে বিহারে মৃত্যু ৮৩ জনের
প্রবল ঝড়-বৃষ্টিতে (Thunderstorms) বিহারে (Bihar) আজ মৃত্যু হল ৮৩ জনের। তার মধ্যে সব চেয়ে বেশি ১৩ জনের মৃত্যু হয়েছে গোপালগঞ্জ জেলায়। জানিয়েছে বিহার বিপর্যয় মোকাবিলা দপ্তর। মৃতদর পরিবারকে ৪ লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
পটনা, ২৫ জুন: প্রবল ঝড়-বৃষ্টিতে (Thunderstorms) বিহারে (Bihar) আজ মৃত্যু হল ৮৩ জনের। তার মধ্যে সব চেয়ে বেশি ১৩ জনের মৃত্যু হয়েছে গোপালগঞ্জ জেলায়। জানিয়েছে বিহার বিপর্যয় মোকাবিলা দপ্তর। মৃতদর পরিবারকে ৪ লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
আইএমডি (IMD)-র সিনিয়র সায়েন্টিস্ট আর কে জেনামানি বলেন, "আগামী তিনদিন অসম, মেঘালয়, অরুণাচলপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। বন্যার সম্ভাবনাও রয়েছে। সুতরাং আমরা রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে জানিয়েছি।" আরও পড়ুন: Nimai Bhattacharya Death: প্রয়াত বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক নিমাই ভট্টাচার্য
রাজ্যের নীতীশ কুমারের (Chief Minister Nitish Kumar) নেতৃত্বাধীন সরকার এর আগে জেলা কর্তৃপক্ষকে যথাযথ সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছিল। কারণ বৃষ্টিপাতের ফলে রাজ্যের নীচু এলাকাগুলিতে জল জমে গেছিল। গত বছর সেপ্টেম্বর পর্যন্ত বর্ষায় বিহারে ৩৯ জনের মৃত্যু হয়েছিল। এবার বিহারে বর্ষা আগেই চলে এসেছে। সাধারণত জুনের মাঝামাঝি বর্ষা আসে বিহারে। তবে এবার ১২ জুন বর্ষা ঢুকে যায়।
(The above story first appeared on LatestLY on Jun 25, 2020 07:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

