Rajasthan Shocker: মর্মান্তিক! ৪ বছরের শিশুকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ

মর্মান্তিক! ৪ বছরের শিশুকে ধর্ষণ। ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) পালি (Pali) জেলায়। ঘটনায় জড়িত ২৬ বছরের যুবক একই পাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে। শিশুটিকে বাড়িতে একা রেখে মা বাবা দু'জনেই একটি বিয়েবাড়িতে যান। ঠিক সেই সময়ই বাড়ি ফাঁকা পেয়ে শিশুটিকে ধর্ষণ করে যুবক। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন শিশুটির মা-বাবা। তাদের অভিযোগ, চিপস, চকলেট দেওয়ার অছিলায় মাঝেমধ্যেই বাচ্চাটির কাছে আসার চেষ্টা করত ওই যুবক।

Rajasthan Shocker: মর্মান্তিক! ৪ বছরের শিশুকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ
প্রতীকী ছবি (Photo Credits: File Image)

পালি, ২৬ নভেম্বর: মর্মান্তিক! ৪ বছরের শিশুকে ধর্ষণ। ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) পালি (Pali) জেলায়। ঘটনায় জড়িত ২৬ বছরের যুবক একই পাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে। শিশুটিকে বাড়িতে একা রেখে মা বাবা দু'জনেই একটি বিয়েবাড়িতে যান। ঠিক সেই সময়ই বাড়ি ফাঁকা পেয়ে শিশুটিকে ধর্ষণ করে যুবক। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন শিশুটির মা-বাবা। তাদের অভিযোগ, চিপস, চকলেট দেওয়ার অছিলায় মাঝেমধ্যেই বাচ্চাটির কাছে আসার চেষ্টা করত ওই যুবক। পড়ুন: Terror Attack On Army In Srinagar: শ্রীনগরে জঙ্গি হামলা, শহিদ ভারতীয় সেনার ২ জওয়ান

হিন্দুস্থান টাইমসের রিপোর্ট অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি বিবাহিত এবং তাদের তিন সন্তানও রয়েছে। ঘটনাটির পর এলাকা ছেড়ে পালিয়ে যায় ওই যুবক। এমনকী, যুবকের পরিবারের তরফে করা কোনও ফোনেরও রিপ্লাই দিচ্ছে না বলে অভিযোগ ওঠে। এক স্থানীয় বাসিন্দার কথায়, ঘটনার দিন রাতে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে শিশুটিকে দেখা যায়। বিয়েবাড়ি থেকে ফেরার পর বাড়িতে মেয়েকে খুঁজে না পেয়ে তার মা-বাবা আশেপাশের এলাকায় খুঁজতে শুরু করেন। বাড়ি থেকে কিছু দূরেই মাটিতে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখা যায় মেয়েটিকে।

বুধবার অনেক খোঁজাখুঁজির পর অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা চলছে শিশুটির।

(The above story first appeared on LatestLY on Nov 26, 2020 04:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).