Bihar Cabinet Expansion: নীতীশের ৩১জনের মহগঠবন্ধন মন্ত্রিসভায় লালুর দলেরই ১৬জন, তেজস্বীর ভাইও শপথ নিলেন

নীতীশ কুমার বিজেপি-র সঙ্গে ছেড়ে মহাগঠবন্ধনে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন।

Bihar Cabinet Expansion: নীতীশের ৩১জনের মহগঠবন্ধন মন্ত্রিসভায় লালুর দলেরই ১৬জন, তেজস্বীর ভাইও শপথ নিলেন
Nitish Kumar, Tejashwi Yadav ( Photo Credit - IANS)

পটনা, ১৬ অগাস্ট: নীতীশ কুমার বিজেপি-র সঙ্গে ছেড়ে মহাগঠবন্ধনে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন। নীতীশের ডেপুটি হিসেবে আরজেডি প্রধান তেজস্বী যাদবও শপথ নিয়েছেন। এবার নীতীশ-তেজস্বীর মন্ত্রিসভার ৩১জন শপথ নিলেন। মঙ্গলবার পটনায় রাজভবনে ফাগু চৌহানের কাছে মন্ত্রী হিসেবে শপথ নিলেন ২৯জন বিধায়ক। রাজ্যপাল  বিহারে নীতীশের মহাগঠববন্ধন সরকারে ৩১জনের মধ্যে ১৬জনই লালুপ্রসাদ যাদব-তেজস্বীর আরজেডি-র। মানে অর্ধেকের বেশি মন্ত্রীই এনডিএ জমানায় প্রধান বিরোধী দল আরজেডি-র। সেখানে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জেডি (ইউ) থেকে মন্ত্রী হলেন ১১জন। পাশাপাশি বিহারে নতুন মন্ত্রিসভায় কংগ্রেসর দুজন, জিতিন রাম মাঞ্ঝি-র হাম ও এক নির্দল বিধায়ক সুমিত কুমার সিং ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিলেন।

লালুপ্রসাদ যাদবের ছেলে তথা উপমুখ্যমন্ত্রী তেজস্বী-র ভাই তেজপ্রতাপ যাদবও মঙ্গলবার পটনার রাজভবনে মন্ত্রী হিসেবে শপথ নিলেন। বিহার ক্যাবিনেটে মুখ্যমন্ত্রী সহ মোট ৩৬জন মন্ত্রী থাকতে পারেন। পরবর্তী সময়ে মন্ত্রিসভা সম্প্রসারণের কথা ভেবে কিছু মন্ত্রিত্ব ফাঁকা রাখা হল। আগামী ২৪ অগাস্ট বিহার বিধানসভায় আস্থা ভোটে জিততে হবে নীতীশ কুমারকে। এক নির্দল সহ নীতীশের পক্ষে ১৬৪জন বিধায়কের সমর্থন আছে। আরজেডি, জেডিইউ, কংগ্রেস, বাম দল, হাম-কে নিয়ে মহাগঠবন্ধন সরকার গড়া হয়েছে।

দেখুন নীতীশের নতুন মন্ত্রিসভায় কোন মন্ত্রী কোন দায়িত্বে

এদিকে বিহারে সরকার হওয়ার পর রণনীতি ঠিক করতে রাজ্যের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। অনেকেই মনে করেছেন, মহারাষ্ট্র মডেলে জেডি (ইউ) শিবিরে মহাভাঙন ধরিয়ে নীতীশের সরকার ভাঙার ছক কষছে বিজেপি।২০২০ বিহার বিধানসভায় বিহারের একক বৃহত্তম দল হিসেবে আরজেডি একাই ৭৫টি আসনে জিতেছিল, সেখানে শাসক দল জেডি (ইজ) জিতেছিল মাত্র ৪৩টি-তে।

(The above story first appeared on LatestLY on Aug 16, 2022 01:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).