Gwalior Child Rape: চকোলেটের লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকন্যাকে গণধর্ষণ, গ্রেফতার বাড়িওয়ালার ছেলে ও তার বন্ধু
অভিযুক্তদের বাড়িতেই ভাড়া থাকত নির্যাতিতার পরিবার। ঘটনাটি ঘটেছে গত ২২ এপ্রিল।
নয়াদিল্লিঃ তিন বছরের শিশুকন্যাকে (Baby Girl) গণধর্ষণ (Gang Rape)। চকোলেটের (Chocolates) লোভ দেখিয়ে শিশুকন্যাকে ধর্ষণের (Rape) অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) গোয়ালিওয়ের (Gwalior)দাবরা সিটি থানার অন্তর্গত একটি কলোনিতে। ইতিমধ্যেই নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে দেবরা সিটি থানার পুলিশ।
এবার গণধর্ষণের শিকার ৩ বছরের শিশুকন্যা
জানা গিয়েছে, অভিযুক্তদের বাড়িতেই ভাড়া থাকত নির্যাতিতার পরিবার। ঘটনাটি ঘটেছে গত ২২ এপ্রিল। চকোলেট কিনে দেওয়ার লোভ দেখিয়ে ওই শিশুকে গাড়িতে তোলে দুই অভিযুক্ত। তাদের মধ্যে একজন বাড়িওয়ালার ছেলে। অপরজন তারই বন্ধু। এরপর গাড়ির মধ্যেই ওই শিশুকে ধর্ষণ করা হয়। বাড়িতে গিয়ে কাউকে কিছু না বলার হুমকি পর্যন্ত দেওয়া হয় ওই শিশুকন্যাকে। বাড়ি ফিরে মায়ের কাছে সবটা জানায় শিশুকন্যা। এরপরই পুলিশের দ্বারস্থ হয় নির্যাতিতা শিশুর পরিবার। ওই দুই অভিযুক্তের বিরুদ্ধে দায়ের হয় অভিযোগ। শারীরিক পরীক্ষা সম্পন্ন হয় শিশুর। শারীরিক পরীক্ষার রিপোর্টে ধর্ষণের প্রমাণ মেলে। রেকর্ড করা হয় নির্যাতিতা শিশুর বয়ান।
চকোলেটের লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকন্যাকে গণধর্ষণ
Gwalior Shocker: 3-Year-Old Girl Raped by Landlord's Son, His Friend in Madhya Pradesh After Duo Lure Victim in Their Car on Pretext of Buying Her Candy; Arrestedhttps://t.co/8273TilVFD#Rape #Gangrape #Dabra #Gwalior #MadhyaPradesh
— LatestLY (@latestly) April 23, 2025
(The above story first appeared on LatestLY on Apr 23, 2025 04:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

