Patna: মর্মান্তিক! ৩ রেল কর্মীকে পিষে দিল লোকো মেশিন, আহত আরও ৬
মেট্রো টানেলের মধ্য দিয়ে পণ্য পরিবহনে ব্যস্ত ছিল লোকো মেশিন। আচমকাই ব্রেক ফেল করে ওই তিন রেল কর্মীর উপর দিয়ে চলে যায় সেটি।
নয়াদিল্লিঃ পাটনায়(Patna) ভয়াবহ দুর্ঘটনা(Accident)। মৃত্যু ৩ রেল কর্মীর। গুরুতর আহত আরও ছয় কর্মী। কর্মরত কর্মীদের(Workers) ওপর দিয়ে চলে যায় লোকো মেশিন(Loco Machine)। ব্রেক ফেল হওয়ার দরুণ এই ঘটনা ঘটেছে বলে খবর। জানা গিয়েছে রোজকার মতো সোমবার রাতে মেট্রো(Metro) নির্মাণের(Construction) কাজ চলছিল। সেখানেই কর্মরত ছিলেন ওই ৩ কর্মী। মেট্রো টানেলের মধ্য দিয়ে পণ্য পরিবহনে ব্যস্ত ছিল লোকো মেশিন। আচমকাই ব্রেক ফেল করে ওই তিন রেল কর্মীর উপর দিয়ে চলে যায় সেটি। অনেক চেষ্টা করেও পালানোর পথ খুঁজে পাননি তাঁরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। বাকি দু'জনকে গুরুতর জখম অবস্থায় পাটনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তাঁদের। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও ৬ কর্মী। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
৩ রেল কর্মীকে পিষে দিল লোকো মেশিন, আহত আরও ৬, দেখুন ভিডিয়ো
#Bihar: 3 workers died, 6 injured and 4 critical in an accident during metro tunnel construction in #Patna pic.twitter.com/8VfqYxEiJa
— DD News (@DDNewslive) October 29, 2024
(The above story first appeared on LatestLY on Oct 29, 2024 12:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

