Jammu and Kashmir: জম্মু কাশ্মীরে ফের দুর্ঘটনা, মৃত্যু ৩ সেনার
সবজি বোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ওই খাদে পড়ে যায়।
নয়াদিল্লিঃ জম্মু কাশ্মীরে (Jammu and Kashmir) ভয়াবহ দুর্ঘটনা (Accident)। গভীর খাদে পড়ে গেল সেনার (Indian Army) গাড়ি। মৃত্যু তিন সেনা জওয়ানের। ইতিমধ্যেই উদ্ধারকার্যে হাত লাগিয়েছে এসডিআরএফ। জানা গিয়েছে, রবিবার সকালে ঘটনাটি ঘটেছে জম্মু কাশ্মীরের রামবানে। ৪ নম্বর জাতীয় সড়ক ধরে জম্মু থেকে শ্রীনগরে যাচ্ছিল সেনা কনভয়। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় গাড়িটি। ওই সময় গাড়িতে ছিলেন সিপাহি অমিত কুমার, সুজিত কুমার এবং মান বাহাদুর নামে তিন জওয়ান। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে তিনজনের। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে সেনার তরফে।
ফের তিন জওয়ানকে হারাল দেশ, দুর্ঘটনায় মৃত্যু ৩ সেনার
এই ঘটনায় কার্যত দুমড়ে-মুচড়ে গিয়েছে গাড়িটি। প্রসঙ্গত, মার্চ মাসে ওই একই খাদে পড়ে মৃত্যু হয় ওই দুই যুবকের। সবজি বোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ওই খাদে পড়ে যায়। এই ঘটনায় মৃত্যু হয় গাড়ির চালক আরশিদ আহমেদ এবং তাঁর সহকারী সেবা সিং নামে দুই ব্যক্তির। উখরাল পোগাল-পারিস্তানে নিজের গ্রামে ফিরছিল ওই দুই যুবক। পথে এই ঘটনা ঘটে।
জম্মু কাশ্মীরে ফের দুর্ঘটনা, মৃত্যু ৩ সেনার
UPDATE: 3 Soldiers Killed As Army Vehicle Falls Into Gorge In Jammu And Kashmir's Ramban
Read more: https://t.co/pfz5gd8eg4
— NDTV (@ndtv) May 4, 2025
(The above story first appeared on LatestLY on May 04, 2025 04:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

