Punjab: বান্ধবীর পরিবারের হাতে খুন বছর ২০-র যুবক, ৬ ঘণ্টা আটকে নির্মম অত্যাচারের অভিযোগ

বান্ধবীর পরিবারের হাতে খুন বছর ২০-র এক যুবক। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার চন্ডীগড়ের মগা জেলায়। বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েই খুন হতে হয় তাকে। অভিযোগ, প্রথমে ৬ ঘণ্টার জন্য তাকে আটক করে রাখে বান্ধবীর পরিবারের লোকজন। এরপর তাকে প্রচন্ড মারধর করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। নিহত যুবকের নাম ইন্দ্রজিত সিং।

Punjab: বান্ধবীর পরিবারের হাতে খুন বছর ২০-র যুবক, ৬ ঘণ্টা আটকে নির্মম অত্যাচারের অভিযোগ
Image used for representational purpose | (Photo Credits: PTI)

চন্ডীগড়, ২৪ জুন: বান্ধবীর পরিবারের হাতে খুন বছর ২০-র এক যুবক। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার চন্ডীগড়ের মগা জেলায়। বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েই খুন হতে হয় তাকে। অভিযোগ, প্রথমে ৬ ঘণ্টার জন্য তাকে আটক করে রাখে বান্ধবীর পরিবারের লোকজন। এরপর তাকে প্রচন্ড মারধর করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। নিহত যুবকের নাম ইন্দ্রজিত সিং।

জাতীয় সংবাদমাধ্যম নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, বান্ধবীর সঙ্গে দেখা করতে গেছিলেন নিহত যুবক। সেখানেই তাঁকে মেয়েটির পরিবারের লোকজন প্রথমে বেঁধে রাখে। এরপর তাকে তুমুল মারধর করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত ওই যুবককে বেঁধে রাখা হয়। যুবককে বেঁধে রেখেই তুমুল মারধর করা হয়। প্রাণে বাঁচতে চিৎকার করতে থাকে ওই যুবক। এরপর স্থানীয় বাসিন্দারা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

কিন্তু ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই যুবক। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে পুলিশে খবর দেওয়া হয়। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মৃতদেহটি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তরুণীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি।

(The above story first appeared on LatestLY on Jun 24, 2020 05:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).