Bihar Shocker: গাড়ি পার্কিং নিয়ে বচসা, বিয়েবাড়িতে চলল গুলি, মৃত ২ অতিথি

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বিহার পুলিশ। বিবাহ বাসরে উপস্থিত অতিথি ও আত্মীয়স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

Bihar Shocker: গাড়ি পার্কিং নিয়ে বচসা, বিয়েবাড়িতে চলল গুলি, মৃত ২ অতিথি
Gun, Representational Image (Photo Credit: File Photo)

নয়াদিল্লিঃ বিয়েবাড়িতে (Wedding) গাড়ি (Car) পার্কিং (Parking) নিয়ে অশান্তি। বচসার জেরে চলল গুলি। মৃত্যু দুই ব্যক্তির। আহত আরও ৫। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) ভোজপুর জেলায়। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছ, এদিন গড়হানি থানা এলাকার লাহারপা গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান ছিল। রবিবার রাত ৯ টা নাগাদ আচমকা দু'পক্ষের বচসার জেরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা বিয়ের আসর।

বিয়েবাড়িতে চলল গুলি, মৃত ২, আহত ৫

অভিযোগ, বচসা চরমে পৌঁছলে একপক্ষকে লক্ষ্য করে গুলি চালায় অপর পক্ষ। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১ জনের। আশঙ্কাজনক অবস্থায় আর ১ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। মৃতদের নাম রাহুল এবং লবকুশ। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। আহতদের ভোজপুর জেলা সদর দপ্তর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বিহার পুলিশ। বিবাহ বাসরে উপস্থিত অতিথি ও আত্মীয়স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

গাড়ি পার্কিং নিয়ে বচসা, বিয়েবাড়িতে চলল গুলি, মৃত ২ অতিথি

(The above story first appeared on LatestLY on Apr 21, 2025 02:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).