Thane Explosion: সিগারেটের আগুন ছিটকে রাসায়নিকভর্তি ড্রামে বিস্ফোরণ, মহারাষ্ট্রে মৃত কমপক্ষে ২
সিগারেটের আগুন ছিটকে ভয়াবহ বিস্ফোরণ হল রাসায়নিকভর্তি একটি ড্রামে। এর ফলে মৃত্যু হল কমপক্ষে ২ জনের। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানেতে।
থানে: সিগারেটের (cigarette) আগুন (fire) ছিটকে ভয়াবহ বিস্ফোরণ (Explosion) হল রাসায়নিকভর্তি (chemical) একটি ড্রামে (drum)। এর ফলে মৃত্যু হল কমপক্ষে ২ জনের। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) থানেতে (Thane)।
এপ্রসঙ্গে থানে মিউনিসিপ্যাল কর্পোরেশন (Thane Municipal Corporation) তরফে জানানো হয়, বুধবার দুপুরে থানের (Thane) ভিওয়ান্ডি (Bhiwandi) এলাকায় রাসায়নিক ভর্তি একটি ড্রামে বিস্ফোরণ হয়। এর ফলে কমপক্ষে ২ জনের মৃত্যু হয়েছে। তাঁরা স্ক্র্যাপ ডিলার বলে জানা গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, ড্রায়থেলিন গ্লাইকোল (Diethylene Glycol) ভর্তি ড্রামের পাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল এক ব্যক্তি। সেখান থেকে আগুন ছিটকে ড্রামে পড়ার ফলে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।
Maharashtra | 2 persons died after a drum containing a chemical exploded in the Bhiwandi area of Thane. The deceased were scrap dealers and died after a man lit a cigarette near drums containing Diethylene Glycol: Thane Municipal Corporation pic.twitter.com/B7sgciTD3O
— ANI (@ANI) February 1, 2023
(The above story first appeared on LatestLY on Feb 01, 2023 06:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

