Uttar Pradesh Horror: স্কুল ফেরত ১৫ বছরের কিশোরীকে ছুরি দিয়ে কুপিয়ে গণধর্ষণ
স্কুল থেকে ফেরার পথে গনধর্ষণের শিকার ১৫ বছরের কিশোরী। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার বিকেলে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গন্ডায় (Gonda)। সাইকেলে করে স্কুল থেকে ফিরছিল ওই কিশোরী, আচমকাই মাঝ রাস্তায় ৪টি ছেলে তাকে জোর করে টেনে ক্ষেতের ভিতর নিয়ে যায়। সেখানেই ধর্ষণ করা হয় তাকে। বাধা দিতে গেলে তাকে ছুরি দিয়ে আঘাত দেওয়া হয় বলে পুলিশ সূত্রে খবর।
গন্ডা, ২৪ ফেব্রুয়ারি: স্কুল থেকে ফেরার পথে গনধর্ষণের শিকার ১৫ বছরের কিশোরী। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার বিকেলে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গন্ডায় (Gonda)। সাইকেলে করে স্কুল থেকে ফিরছিল ওই কিশোরী, আচমকাই মাঝ রাস্তায় ৪টি ছেলে তাকে জোর করে টেনে ক্ষেতের ভিতর নিয়ে যায়। সেখানেই ধর্ষণ করা হয় তাকে। বাধা দিতে গেলে তাকে ছুরি দিয়ে আঘাত দেওয়া হয় বলে পুলিশ সূত্রে খবর। আরও পড়ুন: Manoj Tiwary Joins TMC: মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় তৃণমূলে যোগ দিলেন ক্রিকেটার মনোজ তিওয়ারি
এই ঘটনায় চারজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। এদের মধ্যে একজনের নাম চিহ্নিত করা গিয়েছে, অভিযুক্তের নাম খান্ডেরু। অন্যদিকে স্থানীয় হাসপাতালে ওই কিশোরীর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।
মেয়েটির পরিবারের সঙ্গে অভিযুক্ত খান্ডেরু তীব্র বাগবিতন্ডা চলছিল বেশ কয়েক মাস ধরেই। এই বিতর্কের বলি হতে হল অবশেষে বছর ১৫-র কিশোরীকে। আপাতত চিকিৎসা চলছে ধর্ষিতা কিশোরীর। সে কিছুটা সুস্থ হয়ে উঠলে তাকে কিশোরীর বয়ান রেকর্ড করবে পুলিশ।
(The above story first appeared on LatestLY on Feb 24, 2021 02:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

