Four Year Old Girl Electrocuted: সুপার মার্কেটে ফ্রিজের হাতল স্পর্শ করতেই তড়িতাহত হয়ে মৃত্যু চার বছরের মেয়ের, দেখুন ভিডিয়ো
তেলাঙ্গানার নাজিমাবাদ জেলার এক সুপারমার্কেটে চাঞ্চল্যকর ঘটনা। ঋষিতা নামের চার বছরের এক ছোট্ট মেয়ে তার বাবা রাজশেখরের সঙ্গে নাজিমাবাদের সুপার মার্কেটে যায়।
Four-Year-Old Girl Dies While Trying To Open Refrigerator: তেলাঙ্গানার নাজিমাবাদ জেলার এক সুপারমার্কেটে চাঞ্চল্যকর ঘটনা। ঋষিতা নামের চার বছরের এক ছোট্ট মেয়ে তার বাবা রাজশেখরের সঙ্গে নাজিমাবাদের সুপার মার্কেটে যায়। নানা জিনিস কেনার পর সেই সুপার মার্কেটের ফ্রিজ বা রেফ্রিজারেটরে রাখা আইসক্রিম দেখতে পেয়ে খুদে বালিকাটি। চকোলেট আইসক্রিম দেখতে পেয়ে চার বছরের মেয়েটি নিজেই ফ্রিজটি খুলতে যায়। কিন্তু সেখানেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। ফ্রিজের হাতলে স্পর্শ করতেই মেয়েটি তড়িতাহত হয়ে মারা যায়।
মেয়েটির ঠিক পাশেই ফ্রিজ খুলে কিছু একটা কিনছিলেন তার বাবা। মেয়েকে দেখে তিনি কোলে তুলে ছুটে হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মেয়েটিকে মৃত বলে ঘোষণা করেন। পুরো ঘটনা সিসিটিভি-তে ধরা পড়ে। আরও পড়ুন-তল্লাশিতে গিয়ে পুলিশকে ব্যপক মারধর পাটনায়, অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের এফআইআর
দেখুন চাঞ্চল্যকর ভিডিয়ো
సూపర్ మార్కెట్లో చాక్లెట్ కోసం ఫ్రిడ్జ్ ఓపెన్ చేయబోతే షాక్ కొట్టి చిన్నారి మృతి
నిజామాబాద్ - నందిపేట్లోని నవీపేటకు చెందిన రాజశేఖర్ తన కూతురు రుషిత (4)తో కలిసి N సూపర్ మార్కెట్ వెళ్ళగా ఫ్రిడ్జ్ షాక్ కొట్టి చిన్నారి రుషిత ప్రాణాలు కోల్పోయింది.
చిన్నారి చాక్లెట్ కోసం ఫ్రిడ్జ్… pic.twitter.com/XAgbB8NdoO
— Telugu Scribe (@TeluguScribe) October 2, 2023
সুপার মার্কেটটির সামনে মেয়েটির দেহ নিয়ে প্রতিবাদ দেখান তার বাবা-মা, আত্মীয়রা। সুপার মার্কেটের ম্য়ানেজমেন্টের বিরুদ্ধে কর্তব্যে গাফলিতর অভিযোগে কেস দায়ের করা হয়েছে।
Girl Dies While Trying To Open Refrigerator in Supermarket
(The above story first appeared on LatestLY on Oct 02, 2023 09:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

