Vizag Horror: ভাইজাগে ১৭ বছরের মেয়েকে ১৩ জনের গণধর্ষণ

মেয়েটি মাস দশেক আগে উড়িষ্যা থেকে বিশাখাপত্তনামে এসেছিল। প্রেমের জালে ফাঁসিয়ে এক যুবক তাকে বাড়ি থেকে অনেকটা দূরে নিয়ে গিয়ে রীতিমতো ষড়যন্ত্র করে এই কাণ্ড ঘটায়।

Vizag Horror: ভাইজাগে ১৭ বছরের মেয়েকে ১৩ জনের গণধর্ষণ
Representational Image (Photo Credits: IANS)

অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনামের  ভাইজাগে চাঞ্চল্যকর নারকীয় ঘটনা। বিশাখাপত্তনামের ফোর টাউন এলাকায় ১৭ বছরের একটি মেয়েকে ১৩ জন গণধর্ষণ করল। মেয়েটি তার পরিবারের সঙ্গে মাস দশেক আগে কাজের জন্য ওড়িশা থেকে অন্ধ্রপ্রদেশে এসেছিল। মেয়েটির বাবা একটি আবাসনের রক্ষী হিসেবে কাজ করেন। আর সেই মেয়েটি পরিচারিকার কাজ করতো। কাজের সূত্রে মেয়েটির সঙ্গে পরিচয় হয় এক যুবকের।

গত ১৮ই ডিসেম্বর মেয়েটি নিখোঁজ হয়ে গিয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ জানায় তার বাবা ও মা। ২৫শে ডিসেম্বর সেই মেয়েটিকে একটি যুবকের সঙ্গে দেখে পুলিশ। পরে মেয়েটি জানায় বিয়ের নাম করে পালিয়ে নিয়ে গিয়ে গণধর্ষণের ষড়যন্ত্র করে সেই যুবক। বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে যৌন সঙ্গমে বাধ্য করে সে যুবক। অভিযুক্তদের বিরুদ্ধে পসকো আইনে ধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ।

দেখুন খবরটি

Vizag horror: 17-year-old girl from #Odisha gang-raped by 13 men

Read: https://t.co/gqsm53Janvpic.twitter.com/DtPHs0toax

— IANS (@ians_india) January 2, 2024

মেয়েটি আতঙ্কের মধ্যে থাকায় এখনো এখনো জিজ্ঞাসাবাদ সম্পূর্ণ করেনি। তার মেডিকেল পরীক্ষা হয়েছে।

 

(The above story first appeared on LatestLY on Jan 02, 2024 04:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).