Rahul Gandhi: ধর্ষণে অভিযোগ না জানানো প্রসঙ্গে রাহুল গান্ধীর বাড়িতে পুলিশ
দেশের মহিলারা ধর্ষণ, শ্লীলতাহানীর শিকার হলেও পুলিশকে জানাতে ভয় পান। এটাই দেশের সত্যি।
নতুন দিল্লি, ১৯ মার্চ: দেশের মহিলারা ধর্ষণ, শ্লীলতাহানীর শিকার হলেও পুলিশকে জানাতে ভয় পান। এটাই দেশের সত্যি। জম্মু-কাশ্মীরে ভারত জোড়া যাত্রার মাঝে এমন অভিযোগ করেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। সেই সব মহিলারা কারা তা রাহুলকে নোটিশ দিয়ে জানতে চায় পুলিশ। এবার সেই নিয়ে জানতে চেয়ে একেবারে দিল্লিতে রাহুল গান্ধীর বাড়িতে হাজির হলেন দিল্লি পুলিশের অফিসাররা।
রবিবার সকালে রাহুলের বাড়ির সামনে পুলিশের বড় কনভয় দেখা যায়। দিল্লি পুলিশের স্পেশাল সিপি সাগর প্রীতি হুডা রাহুলের বাড়িতে ঢোকেন। আরও পড়ুন-৬.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইকুয়েডর, নিহত ১২ জন আহত পাঁচ শতাধিক (দেখুন ভিডিও)
দেখুন টুইট
Delhi | Special CP (L&O) Sagar Preet Hooda arrives at the residence of Congress MP Rahul Gandhi in connection with the notice that was served to him by police to seek information on the 'sexual harassment' victims that he mentioned in his speech during the Bharat Jodo Yatra. pic.twitter.com/WCAKxLdtZJ
— ANI (@ANI) March 19, 2023
জানুয়ারিতে শ্রীনগরে ভারত জোড়ো যাত্রায় কংগ্রেস সাংসদ-নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন, যাতিরা চলাকালীন তাঁর কাছে এসে অনেক মহিলা তাঁর অভিযোগ করেছিলেন, তাঁর ধর্ষণ বা শ্লীলতাহানী করা হয়েছে। কিন্তু জটিলতার কারণে পুলিশের কাছে তারা অভিযোগ জানাতে চাননি। রাহুল বলেছিলেন, এটাই আমাদের দেশের সত্য়ি।
(The above story first appeared on LatestLY on Mar 19, 2023 10:43 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

