Navjot Singh Sidhu: জেল থেকে বেরিয়েই বড় দাবি সিধুর, প্রশংসা করলেন যার
দীর্ঘদিন পর জেল থেকে ছাড়া পেলেন দেশের প্রাক্তন ক্রিকেটার তথা রাজনীতিবিদ নভজোত সিং সিধু
পাতিয়ালা, ১ এপ্রিল: দীর্ঘদিন পর জেল থেকে ছাড়া পেলেন দেশের প্রাক্তন ক্রিকেটার তথা রাজনীতিবিদ নভজোত সিং সিধু (Navjot Singh Sidhu)। দশ মাস পর জেল থেকে মুক্তি পেলেন সিধু। ১৯৮৮ সালে একটি ঝামেলার ঘটনায় এক ৬৫ বছরের ব্যক্তির মৃত্যুর জেরে এক বছরের জেলের শাস্তি হয় সিধুর। তবে জেলে ভাল আচরণ করায় এক বছর সম্পূর্ণ হওয়ার আগেই তিনি ছাড়া পান। জেল থেকে বেরিয়ে সিধু রাজনীতি নিয়ে কী বলেন সেটার জন্যই অপেক্ষায় ছিলেন সবাই।
সিধুর অপেক্ষায় জেলের বাইরে ঢোল নিয়ে অপেক্ষা করছিলেন তাঁর অনুগামীরা। তাঁর জেল থেকে মুক্তির আনন্দে সবাইকে সিঙ্গারা, মিষ্টি খাওয়াচ্ছিলেন অনুগামীরা। পাতিয়ালা জেল থেকে বেরিয়েই পঞ্জাব কংগ্রেসের প্রাক্তন প্রধান সিধু-র মুখে রাহুল গান্ধীর প্রশংসা। সিধু বোঝালেন তিনি কংগ্রেসে থেকেই জীবনে ফেরার লড়াই চালাবেন। আরও পড়ুন-
প্রলোভন দেখিয়ে চা বাগানে নিয়ে গিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ ষাটোর্ধ্ব ব্যক্তির বিরুদ্ধে
যে রাহুল তাঁকে অনেকটা ঝুঁকি নিয়ে অমরিন্দর সিংকে হারানোর ঝুঁকি নিয়েও পঞ্জাবে কংগ্রেসের দায়িত্ব দিয়েছিলেন। সেই রাহুল গান্ধীর হয়েই ব্যাট ধরলেন সিধু। যদিও গত বছর সিধুর নেতৃত্বে পঞ্জাব বিধানসভা নির্বাচনে লড়ে ভরাডুবি হয়েছিল কংগ্রেসের। পাতিয়ালা জেল থেকে বেরিয়ে সিধু বললেন, " দেশে যখনই একনায়কতন্ত্র এসেছে ততবার বিপ্লব এসেছে। এবার বিপ্লবের নাম হল রাহুল গান্ধী। রাহুল সরকারকে উতখাত করে ছাড়বে।"
দেখুন টুইট
I was supposed to be released around noon but they delayed it. They wanted media people to leave. Whenever a dictatorship came to this country a revolution has also come and this time, the name of that revolution is Rahul Gandhi. He will rattle the govt: Navjot Singh Sidhu soon… pic.twitter.com/L51NwG9b2h
— ANI (@ANI) April 1, 2023
পাতিয়ালা জেল থেকে বেরিয়ে সিধু তাঁর নিজের রাজ্যের পরিস্থিতি নিয়ে বললেন, " পঞ্জাবে গণতন্ত্র বলে আর কিছু নেই। পঞ্জাবে রাষ্ট্রপতি শাসন জারির ষড়যন্ত্র চলছে। সংখ্য়ালঘুদের নিশানা করা হচ্ছে। তবে মনে রাখতে হবে পঞ্জাবকে যে বা যারা দুর্বল করার চেষ্টা করে, তারাই দুর্বল হয়।" শনিবার দুপুর ১২টায় পাতিয়ালা জেল থেকে সিধুকে ছাড়ার কথা থাকলেও, তাঁর বের হতে বিকেল ৫টা বেজে যায়।
(The above story first appeared on LatestLY on Apr 01, 2023 06:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

