National Teachers Award 2023: জাতীয় শিক্ষক পুরস্কার বিজয়ীদের সঙ্গে দেখা করলেন নরেন্দ্র মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষক দিবসের ঠিক আগের দিন সোমবার জাতীয় শিক্ষক পুরস্কার ২০২৩-এর বিজয়ীদের সঙ্গে দেখা করলেন।
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষক দিবসের আগের দিন সোমবার জাতীয় শিক্ষক পুরস্কার ২০২৩-এর বিজয়ীদের সঙ্গে দেখা করলেন। নয়াদিল্লির ৭ লোক কল্যাণ মার্গে সরকারি বাসভবনে নরেন্দ্র মোদী ওই শিক্ষকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন। দেশের ৭৫ জন জাতীয় শিক্ষক পুরস্কার বিজয়ী এই অনুষ্ঠানে অংশ নেন। ৭৫ জন জাতীয় শিক্ষক সম্মানে ভূষিতদের মধ্যে ৫০ জন স্কুল শিক্ষক। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১৩ জন এবং দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রণালয়ের ১২ জন শিক্ষক। আরও পড়ুন : National Teacher Awards 2023: শিক্ষক দিবসে ৭৫ জন শিক্ষক শিক্ষিকাকে জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করবেন রাষ্টপতি দ্রৌপদী মুর্মু (দেখুন ভিডিও)
তালিকায় মনোনীতদের কুড়ি নম্বর স্থানে রয়েছেন চন্দন মিশ্র, তিনি হাওড়ার নিশ্চিন্দা রঘুনাথপুর নফর একাডেমীর প্রধান শিক্ষক। ২০২২ সালে রাজ্য সরকার তাঁকে 'শিক্ষারত্ন' সম্মানে ভূষিত করেন। এবার তিনি জাতীয় সম্মানে ভূষিত হলেন। এছাড়াও পশ্চিমবঙ্গের সেরার তালিকার মধ্যে আছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুরের অধ্যাপক সুমন চক্রবর্তী। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের (আইআইএসইআর) অধ্যাপক শ্যাম সেনগুপ্ত এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের ইনস্ট্রাকটার রমেশ রক্ষিত।
(The above story first appeared on LatestLY on Sep 05, 2023 01:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

