Lucknow Shocker: মদ্যপ অবস্থায় স্ত্রীর সঙ্গে বচসা! গুলি করে পালালো স্বামী

ঘটনার পরেই বিমল এবং সোনির ছেলে অভিষেক থানায় বাবার বিরুদ্ধে মামলা রুজু করে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। কী কারণে ওই ব্যক্তি তাঁর স্ত্রীকে খুনের চেষ্টা করেছেন, তা জানার চেষ্টা করা হচ্ছে।

Lucknow Shocker: মদ্যপ অবস্থায় স্ত্রীর সঙ্গে বচসা! গুলি করে পালালো স্বামী

লখনউ, ২০ ফেব্রুয়ারি: স্ত্রীকে গুলি করে পালালো এক ব্যক্তি। সোমবার ঘটনাটি ঘটে লখনউয়ের পারা এলাকায়। জানা যাচ্ছে, পেশায় প্রপার্টি ডিলার বছর ৩৬-এর বিমল যাদবের সঙ্গে তাঁর বউয়ের মাঝেমধ্যেই কথাকাটাকাটি হতো। এদিন মদ্যপ অবস্থায় ঝামেলা বেশ বড় পর্যায়ে চলে যায়, আর তখনই মেজাজ হারিয়ে লাইসেন্স রিভলভার থেকে সোনি জয়সওয়ালকে গুলি করে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে ওই গৃহবধূ।

অন্যদিকে, বিপদ বুঝতে পেরে তৎক্ষণাত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই ব্যক্তি। এরপর আহত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে তাঁর ছেলে অভিষেক, বোন মনি এবং মেয়ে অনন্যা। তাঁরাই স্থানীয় হাসপাতালে সোনিকে ভর্তি করে। মহিলার অবস্থা আশঙ্কাজনক থাকায় চিকিৎসকদের পরামর্শে আহত মহিলাকে তড়িঘড়ি কেজিএমইউ ট্রমা সেন্টারে স্থানান্তরিত করা হয়।

ঘটনার পরেই বিমল এবং সোনির ছেলে অভিষেক থানায় বাবার বিরুদ্ধে মামলা রুজু করে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। কী কারণে ওই ব্যক্তি তাঁর স্ত্রীকে খুনের চেষ্টা করেছেন, তা জানার চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে ওই পলাতক ব্যক্তিকে খুঁজে পাওয়ার চেষ্টায় তল্লাশি অভিযান শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা।

(The above story first appeared on LatestLY on Feb 20, 2024 04:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).