Sunny Leone : বিবাহবার্ষিকীর উপহার, সানি লিওনের ভিডিয়ো ভাইরাল অন্তর্জালে

Sunny Leone : বিবাহবার্ষিকীর উপহার, সানি লিওনের ভিডিয়ো ভাইরাল অন্তর্জালে
এক ফ্রেমে সানি, ড্যানিয়েল

মুম্বই, ১০ এপ্রিল :  ১২টা বছর কাটিয়ে ফেলেছেন ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে। ১৩ বছরের বিবাহবার্ষিকীতে এবার ড্যানিয়েল ওয়েবার যে উপহার দিলেন, তা দেখে অবাক হয়ে যান অভিনেত্রী নিজে। ফলে নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে সানি যে ভিডিয়ো শেয়ার করেন, সেখানেই স্পষ্ট হয়ে যায় অভিনেত্রীর খুশির ঝলক।

সানি জানান,  ১৩ বছরের বিবাহবার্ষিকীতে স্বামী ড্যানিয়েল ওয়েবার তাঁকে হিরের (Diamond) গয়না উপহার দিয়েছেন। হিরের সেই নেকলেস গলায় পরে ভিডিয়ো শ্যুট করেন সানি ( Sunny Leone)। এমনকী, ড্যানিয়েলের কাছ থেকে এই উপহার পেয়ে, তাঁর স্বপ্ন সত্যি হয়েছে বলেও জানান সানি।

আরও পড়ুন :  Ankita Lokhande : সুশান্ত নেই, বিকির সঙ্গে সম্পর্কের তিন বছর যাপন অঙ্কিতার

দেখুন ভিডিয়ো...

 

 

View this post on Instagram

 

সম্প্রতি ড্যানিয়েল ওয়েবার (Daniel Weber) লস এঞ্জেলস থেকে ফেরেন। মুম্বই বিমানবন্দরে ড্যানিয়েলকে আনতে যান সানি এবং তাঁদের ৩ সন্তান। যেখানে ড্যানিয়েলকে দেখে জড়িয়ে ধরে নিশা, নোয়া এবং এশার। ড্যানিয়েলের সঙ্গে সন্তানের সেই আদুরে ভিডিয়ো নিজে সোশ্যাল হ্যান্ডেলে তুলে ধরেন সানি লিওন।

(The above story first appeared on LatestLY on Apr 10, 2021 07:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).