Urvashi Rautela: নাসিমে প্রত্যাখাত উর্বশী রাউতেলা এবার ঋষভ পন্থের কাছে ক্ষমা চাইলেন

ঋষভ পন্থ কাণ্ডে 'ইউ টার্ন' বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার। এবার পন্থের কাছে ক্ষমা চেয়ে নিলেন উর্বশী।

Urvashi Rautela: নাসিমে প্রত্যাখাত উর্বশী রাউতেলা এবার ঋষভ পন্থের কাছে ক্ষমা চাইলেন
Urvashi Rautela (Photo Credit_Instagram)

মুম্বই, ১৩ সেপ্টেম্বর: ঋষভ পন্থ কাণ্ডে 'ইউ টার্ন' বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা-র। এবার পন্থের কাছে ক্ষমা চেয়ে নিলেন উর্বশী। এক পেজ থ্রি-র ওয়েবসাইটের সাক্ষাতকারে সুন্দরী এই বলি নায়িকা বললেন, "পন্থকে নিয়ে আমি যা বলেছি, তার জন্য আমি ওর কাছে হাত জড়ো করে ক্ষমা চেয়ে নিয়ে নিচ্ছি। বলিউডের 'সনম রে'গার্ল বললেন, রাগের মাথায় ওকে অনেক কিছু বলেছি। এর জন্য এখন খারাপ লাগে। ওর কাছে আমার ক্ষমা চাওয়া উচিত,আর আমি সেটা চাইছি।"

এশিয়া কাপে পাকিস্তানের তরুণ পেসার নাসিম শাহ-র সঙ্গে ঘুরিয়ে সম্পর্কে জড়ানোর কথা বলে চরম প্রত্যাখাত হওয়ার পর উর্বশী আবার পন্থে ফিরলেন। মোটের ওপর শিরোনামে থাকার কোনও সুযোগ হাতছাড়া করছেন না উর্বশী। আরও পড়ুন-অভিনয়ের পর এবার ফ্যাশনেও তাক লাগাচ্ছেন বং ডিভা মৌনি রায়, নীল গাউনে ধরা দিলেন ক্যামেরায় (দেখুন ছবি)

দেখুন টুইট

হোটেল কাণ্ডে ঘুরিয়ে পন্থের নাম জড়িয়ে নিজেকে খবরের শিরোনামে এনেছিলেন উর্বশী। যার জন্য পন্থ তাঁকে তার পিছু ছাড়তে বলেছিলেন। এক সাক্ষাতকারে পন্থের নাম না নিয়ে উর্বশী জানান, 'আরপি (ঋষভের নাম এবং পদবির আদ্যক্ষর জুড়লেও আরপি হয়)’ নামের এক ব্যক্তি এক বার তাঁর সঙ্গে দেখা করার জন্য হোটেলের ঘরের সামনে অপেক্ষা করছিলেন। কিন্তু তিনি তাঁর কথা ভুলে গিয়ে ঘুমিয়ে পড়েন। পরে সেই ব্যক্তি মুম্বই গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন।

যেহেতু পন্থের সঙ্গে উবর্শীর সম্পর্ক নিয়ে সংবাদমাধ্যমের জল্পনাটা বহু দিনের তাই, উর্বশী কারও নাম না করলেও আরপি শব্দটা বলায় ঋষভকেই সেই ব্যক্তি ভেবে গুঞ্জন শুরু হয়। যা নিয়ে পন্থ বলি নায়িকাকে বলেছিলেন, 'বোন আমার পিছন ছাড়ো'। তারপর ভারতের তারকা কিপার-ব্যাটারকে পাল্টা দিয়ে উর্বশী 'ছোটু ভাইয়া, তুমি ব্যাট-বল খেলো। আমি বাচ্চা মেয়ে নই যে, তোমার সঙ্গে নাম জড়িয়ে নাম খারাপ করব। রাখি উৎসব ভাল কাটুক। আরপি ছোটু ভাইয়া। চুপ করে আছি বলে সুযোগ নিতে যেও না।'

পন্থে সুবিধা করতে না পেরে উর্বশী এরপর এশিয়া কাপ চলাকালীন তরুণ পাক পেসার নাসিম আলি-র সঙ্গে নিজেকে জড়াতে চান। যা নিয়ে নাসিম শাহ সাফ বলেন, তিনি উর্বশী বলে কাউকে চেনেন না। এরপরই উর্বশী ফের পন্থে ফিরলেন।

(The above story first appeared on LatestLY on Sep 13, 2022 06:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).