Ankush and Oindrila: সম্পর্কের ১৩ বছর, তাও বিয়ে কেন হচ্ছে না অঙ্কুশ-ঐন্দ্রিলার? জানুন সত্য
আসন্ন ভ্যালেন্টাইনস ডে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি অঙ্কুশ এবং ঐন্দ্রিলার প্রেমের ১৩ বছর পূর্ণ হবে। প্রেমিকাকে আগাম শুভেচ্ছা জানিয়ে দুজনের ঠোঁটে ঠোঁট রেখে আদরমাখা একটি ঘনিষ্ঠ ছবি শেয়ার করেছেন অঙ্কুশ।
কলকাতা, ১২ ফেব্রুয়ারিঃ অঙ্কুশ এবং ঐন্দ্রিলার (Ankush and Oindrila) প্রেমের সম্পর্কের রসায়নটা টলিপাড়া থেকে ভক্তমহল কারুরই অজানা নয়। একে অপরের প্রেমে ডুবুডুবু দুজনেই। বেশ খুল্লমখুল্লাই প্রেম করেন যুগল। প্রেমের বর্ষপূর্তি হোক কিংবা একে অপরের জন্মদিন বেজায় হৈহৈ করে তার উদযাপনও করেন তাঁরা। শুধু কী তাই, কোভিডের পর থেকে একই সঙ্গে একই বাড়িতে থাকছেন তাঁরা। কিন্তু তাও অঙ্কুশ এবং ঐন্দ্রিলা (Ankush and Oindrila)বিয়ে কেন করছে না? চিন্তায় পড়ে গিয়েছেন ভক্তকুল থেকে শুরু করে টলি তারকারাও।
আরও পড়ুনঃ প্যারিসে মিমির হাতছানি, আইফেল টাওয়ারের সামনে অন্য মেজাজে সাংসদ
আসন্ন ভ্যালেন্টাইনস ডে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি (Valentine's Day 2023) অঙ্কুশ এবং ঐন্দ্রিলার প্রেমের ১৩ বছর পূর্ণ হবে (Ankush and Oindrila)। প্রেমিকাকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন অঙ্কুশ (Ankush Hazra)। দুজনের ঠোঁটে ঠোঁট রেখে আদরমাখা একটি ঘনিষ্ঠ ছবি শেয়ার করে অঙ্কুশ লিখেছেন, ‘কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কি না জানি না। কিন্তু এই ১৪ই ফেব্রুয়ারি আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে। আমার জন্মদিনে-এর থেকে বড়ো উপহার আর কী-ই হতে পারে? বাকিটা ব্যক্তিগত’।
অঙ্কুশের ঠোঁটে ঐন্দ্রিলার ঠোঁটঃ
View this post on Instagram
সম্পর্কের ১৩ বছর পূর্ণ হতে চলল। দুই পরিবারেরও কোন অসম্মতি নেই তাঁদের দুজনের সম্পর্কে। তাও কেন গাঁটছড়া বাঁধছেন না অঙ্কুশ-ঐন্দ্রিলা (Ankush and Oindrila)? প্রশ্নটা সটান অভিনেতাকে করেই ফেললেন বুম্বা দা থুড়ি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। কিন্তু তাঁকেও কারণ বলতে দ্বিধা করলেন তারকা যুগল। আসন্ন ১৪ ফেব্রুয়ারিতেই নাকি জানা যাবে ‘কেন বিয়ে হচ্ছে না’ অঙ্কুশ এবং ঐন্দ্রিলার।
বিয়ে কেন হচ্ছে না?
View this post on Instagram
(The above story first appeared on LatestLY on Feb 12, 2023 01:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

