Debleena Dutt: দেবলীনার জীবনের 'সূর্যকিরণ' ঋষভ? গুঞ্জন টলি টাউনে
দেবলীনার সঙ্গে তথাগত মুখোপাধ্যায়ের সম্পর্কের টানাপোড়েন নিয়ে সম্প্রতি বিস্তর জল্পনা শুরু হয়। শোনা যায়, অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তথাগত।
কলকাতা, ১১ মে: দুবাই থেকে নতুন ছবি শেয়ার করলেন অভিনেত্রী দেবলীনা দত্ত (Debleena Dutt )। যেখানে কালো রঙের বিকিনিতে সমুদ্র সৈকতে দেখা যায় টলিউডের জনপ্রিয় নায়িকাকে। দেবলীনার পাশে দেখা মেলে অভিনেতা ঋষভ বসুর (Rishav Basu)। সোশ্যাল হ্যান্ডেলে দেবলীনা যখন অভিনেতা ঋষভ বসুর সঙ্গে ছবি শেয়ার করেন, তা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়ে যায়। তবে ঋষভের সঙ্গে ছবি শেয়ার করে দেবলীনা নিজের জীবনে ফের 'সূর্যকিরণ' খুঁজে পেয়েছেন বলে ইঙ্গিত দিয়েছেন। দেখুুন দেবলীনার সেই ছবি...
দেবলীনার সঙ্গে তথাগত মুখোপাধ্যায়ের (Tathagata Mukherjee) সম্পর্কের টানাপোড়েন নিয়ে সম্প্রতি বিস্তর জল্পনা শুরু হয়। শোনা যায়, অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তথাগত। যা নিয়ে টলিউডের তারকা দম্পতির মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলে। তথাগত মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ছেদের পর এবার কি তাহলে ঋষভ বসুর সঙ্গে নতুন সমীকরণ তৈরি হল দেবলীনার? এমন প্রশ্ন ঘোরাফেরা করছে টলি টাউনের অন্দরমহলে।
যদিও দেবলীনা দত্ত এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।
(The above story first appeared on LatestLY on May 11, 2022 04:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

