Dev At Shiv Sena: নতুন চমক, মুম্বইয়ে শিব সেনার অফিসে গেলেন তৃণমূল সাংসদ এবং অভিনেতা দেব

তৃণমূল সাংসদ (TMC MP) এবং অভিনেতা দেব (Actor Dev) পৌঁছলেন শিব সেনার (Shiv Sena) অন্দরমহলে। সেই ছবি পোস্টও করলেন টুইটারে (Twitter)। এরপর থেকেই জল্পনা শুরু নেটিজেনদের মধ্যে। তবে কি তৃণমূল ছেড়ে শিব সেনায় যাচ্ছেন তিনি? এই নিয়ে ট্রোলডও হলেন। তবে কী কারণে তিনি সেখানে গেছিলেন তা টুইটারে অবশ্য লিখেই দিয়েছেন তিনি।

Dev At Shiv Sena: নতুন চমক, মুম্বইয়ে শিব সেনার অফিসে গেলেন তৃণমূল সাংসদ এবং অভিনেতা দেব
মুম্বই শিব সেনার অফিসে অভিনেতা দেব (Picture Credits: Twitter)

মুম্বই, ১৬ জানুয়ারি: তৃণমূল সাংসদ (TMC MP) এবং অভিনেতা দেব (Actor Dev) পৌঁছলেন শিব সেনার (Shiv Sena) অন্দরমহলে। সেই ছবি পোস্টও করলেন টুইটারে (Twitter)। এরপর থেকেই জল্পনা শুরু নেটিজেনদের মধ্যে। তবে কি তৃণমূল ছেড়ে শিব সেনায় যাচ্ছেন তিনি? এই নিয়ে ট্রোলডও হলেন। তবে কী কারণে তিনি সেখানে গেছিলেন তা টুইটারে অবশ্য লিখেই দিয়েছেন তিনি।

ছোটবেলা থেকে মুম্বইয়েই বড় হয়েছেন আজকের টলিউড (Tollywood) কাঁপানো অভিনেতা দেব। মুম্বইয়ের খেড়ওয়াড়ি এলাকায় তিনি বড় হয়েছেন। এই জায়গাটির সঙ্গে ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে তাঁর। শিব সেনার খেড়ওয়াড়ি শাখায় ছোটবেলায় মায়ের সঙ্গে সেখানে যেতেন তিনি। আর সেই কেন্দ্র থেকেই দেবকে সম্মানিত করা হয়। সেই উপলক্ষেই সেখানে উপস্থিত হন তিনি। আরও পড়ুন, ইনস্টাগ্রামে বিয়ের কার্ড পোস্ট, অভিনেতা দেব বিয়ে করছেন নাকি?

তিনি টুইট করে লিখেছেন,"শিব সেনার খেড়ওয়াড়ি শাখা যেখানে আমি বড় হয়েছি। ছোট থেকে বড় হওয়ার সময়ে মায়ের সঙ্গে আমার অনেক স্মৃতি রয়েছে। আমি ভাবিনি একদিন তারা আমায় সম্মানিত করবে। তাদের মতে আমিই প্রথমবার এই এলাকা থেকে সাংসদের স্থান পাই। ঠিক সেজন্যই এই অনুষ্ঠান আয়োজন করা হয়।"

সমস্ত জল্পনার অবসান করে দিয়েছেন তিনি। কিছুদিন আগে তাঁর পোস্ট করা বিয়ের কার্ড নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। বিয়ের কার্ড ইনস্টাগ্রামে পোস্ট হতেই কার্যত দু'ভাগ দেব অনুরাগীরা। অনেকে তাঁকে বিয়ের আগাম শুভেচ্ছাও জানিয়েছেন দেবকে। তেমনই মন ভেঙেছে মহিলা অনুরাগীদের। যদিও দেব মাত্রই জল্পনা জারি রাখা। এবারেও একই হয়েছে। কার বিয়ে, কবে বিয়ে, সেসব উত্তর এখনও অজানা। তবে একের পর এক চমক দিয়েই চলেছেন তিনি।

(The above story first appeared on LatestLY on Jan 16, 2020 06:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).