Actor Dev: ইনস্টাগ্রামে বিয়ের কার্ড পোস্ট, অভিনেতা দেব বিয়ে করছেন নাকি?
ইনস্টাগ্রামে (Instagram) বিয়ের কার্ড (Wedding Card) পোস্ট করে অনুরাগীদের উত্তাপ বাড়ালেন অভিনেতা ও সাংসদ দেব (Dev)। সোশাল মিডিয়ায় একটি বিয়ের কার্ডের ছবি পোস্ট করেন। যদিও লাল রঙের সেই খামে পাত্র-পাত্রীর নাম নেই। কিন্তু, নায়ক মজা করে লিখেছেন, "কেউ খবরটা দেওয়ার আগেই...আশা করব আপনাদের সবার আশীর্বাদ আমাদের সঙ্গে থাকবে।" এরপরই নেটিজেনদের গুঞ্জন। তাহলে কি সত্যিই বিয়ে করছেন দেব-রুক্মিণী?
কলকাতা, ১৪ জানুয়ারি: ইনস্টাগ্রামে (Instagram) বিয়ের কার্ড (Wedding Card) পোস্ট করে অনুরাগীদের উত্তাপ বাড়ালেন অভিনেতা ও সাংসদ দেব (Dev)। সোশাল মিডিয়ায় একটি বিয়ের কার্ডের ছবি পোস্ট করেন। যদিও লাল রঙের সেই খামে পাত্র-পাত্রীর নাম নেই। কিন্তু, নায়ক মজা করে লিখেছেন, "কেউ খবরটা দেওয়ার আগেই...আশা করব আপনাদের সবার আশীর্বাদ আমাদের সঙ্গে থাকবে।" এরপরই নেটিজেনদের গুঞ্জন। তাহলে কি সত্যিই বিয়ে করছেন দেব-রুক্মিণী?
বিয়ের কার্ড ইনস্টাগ্রামে পোস্ট হতেই কার্যত দু'ভাগ দেব অনুরাগীরা। অনেকে তাঁকে বিয়ের আগাম শুভেচ্ছা জানিয়েছেন দেবকে। তেমনই মন ভেঙেছে মহিলা অনুরাগীদের। যদিও দেব মাত্রই জল্পনা জারি রাখা। এবারেও একই হয়েছে। কার বিয়ে, কবে বিয়ে, সেসব উত্তর এখনও অজানা। আরও পড়ুন: Google Doodle On Kaifi Azmi: ভালবাসার কবি কাইফি আজমির ১০১-তম জন্মদিনে গুগলের শ্রদ্ধার্ঘ্য
Before anyone leaks....Hope ur blessings will b there 🙏🏻🙈 pic.twitter.com/mGaMcVtYEM
— Dev (@idevadhikari) January 13, 2020
দীর্ঘদিন ধরেই সম্পর্কে রয়েছেন দেব এবং রুক্মিনী। একসঙ্গে কাজও করেছেন অনেক। স্বাভাবিকভাবেই তার নামটাই ঘোরাঘুরি করছে পাত্রী হিসেবে। তবে সম্পূর্ণ তথ্য জানতে আপাতত অপেক্ষা করতে হবে ফ্যান মহলকে। মধ্যরাতে বিয়ের কার্ড পোস্ট করে আশীর্ব্বাদ চাওয়ার কারণটা আসলে কী, তার উত্তর সময়ই দেবে।
(The above story first appeared on LatestLY on Jan 14, 2020 12:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

