Swastika Mukherjee: 'চকলেট নিয়েছি ইলেকশন টিকিট নয়...', মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে পালটা মুখ খুললেন স্বস্তিকা
অভিনেত্রী শ্রীলেখা মিত্রও নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে স্বস্তিকার পুজো কার্নিভালে হাজির হওয়া নিয়ে নিজের মত প্রকাশ করেন। এরপরই পালটা মুখ খোলেন স্বস্তিকা। তিনি বলেন, ''CM এর সঙ্গে দেখা হওয়ায তাঁকে নমস্কার করে বিজয়া জানানোটা ভদ্রতা, সৌজন্য। আমায় দুটো চকলেট দেওয়াটা ওনার ইচ্ছে, সেটা খেয়ে নেওয়াটা আমার। ''
কলকাতা, ১০ অক্টোবর: এবােরের দুর্গা পুজো কার্নিভালে হাজির হয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। কার্নিভালের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে সৌজন্যা সাক্ষাৎ করতে দেখা যায় জনপ্রিয় অভিনেত্রীকে। মুখ্যমন্ত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্য সাক্ষাতের ছবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর জল্পনা ছড়ায়। তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করেও স্বস্তিকা কেন কার্নিভালে হাজির হলেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন বহু মানুষ। অভিনেত্রী শ্রীলেখা মিত্রও নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে স্বস্তিকার পুজো কার্নিভালে হাজির হওয়া নিয়ে নিজের মত প্রকাশ করেন। এরপরই পালটা মুখ খোলেন স্বস্তিকা। তিনি বলেন, ''CM এর সঙ্গে দেখা হওয়ায তাঁকে নমস্কার করে বিজয়া জানানোটা ভদ্রতা, সৌজন্য। আমায় দুটো চকলেট দেওয়াটা ওনার ইচ্ছে, সেটা খেয়ে নেওয়াটা আমার। ''
এসবের পাশাপাশি স্বস্তিকা মুখোপাধ্যায় আরও বলেন, ''কাল রাত থেকেই চলছে তাই ভাবলাম কথাগুলো বলা দরকার।আমি একটা ক্লাবের সাথে #carnival গেছিলাম, এই প্রথমবার। ৯৫ টার ও বেশি ক্লাব যেখানে participate করেছে, সেই সমস্ত প্যান্ডেলে হাজার হাজার মানুষ ঠাকুর দেখতে গেছেন, সেই সমস্ত ক্লাব আমাদের রাজ্যের। কালকেও উপচে পরা ভীড় ছিল। রাজ্যের কি খারাপ অবস্থা সেটা ভেবে কেউ বাড়িতে বসে পুজো boycott করেনি।CM এর সঙ্গে দেখা হওয়ায তাঁকে নমস্কার করে বিজয়া জানানোটা ভদ্রতা, সৌজন্য। আমায় দুটো চকলেট দেওয়াটা ওনার ইচ্ছে, সেটা খেয়ে নেওয়াটা আমার চকলেট নিয়েছি ইলেকশন টিকিট নয়, চকলেট খেয়েছি মোটা টাকার ঘুষ নয়।আমরা একটা সভ্য দেশে বাস করি, বর্বর নই। কাল দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলেও একই ভাবে নমস্কার করব কারণ সেটাই ঠিক।মাননীয়া মুখ্যমন্ত্রীর personality কে আমি শ্রদ্ধা করি। তার মানে রাজনৈতিক মতবিরোধিতার সঙ্গে আপোষ করা নয়।যেটা অন্যায় তা নিয়ে নিশ্চই বলব কিন্তু পৃথিবীর সমস্ত বিষয় নিয়ে আমায় জিহাদ ঘোষনা করতেই হবে নাহলেই আমার মেরুদন্ড ধ্বসে পরবে এমন কোনো দাসখত আমি লিখিনি। আর আমার ধ্যান ধারণা বিবেক বিচার আপনাদের কথায় ওঠা নামা করেনা। পরে আবার কোনো অনুষ্ঠানে যদি honourable CM এর সঙ্গে আমার দেখা হয় আমি আবারও ওনাকে নমস্কার জানাব এবং উনি চকলেট দিলে নেব এবং খাব। অসভ্য হওয়ার জন্য যে শিরদাঁড়াহীনতা লাগে সেটাও আমার নেই। তাই বেশ করেছি।''
স্বস্তিকা মুখোপাধ্যায় যখন পুজো কার্নিভালে যাওয়া নিয়ে নিজের মত প্রকাশ করেন, সেই সময় অভিনেত্রীর সমর্থনে সুর চড়াতে দেখা যায় অনেককে। এমনকী, স্বস্তিকা যা করেছেন, যেটা হওয়া উচিত, সেটাই করেছেন বলেও মত প্রকাশ করতে দেখা যায় একাধিক জনকে।
(The above story first appeared on LatestLY on Oct 10, 2022 12:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

