Director Srijit Mukherji Hospitalised: রাতে আচমকা শ্বাসকষ্ট, হাসপাতালে ভর্তি সৃজিত মুখোপাধ্যায়, এখন কেমন আছেন পরিচালক?
শুক্রবার রাত সাড়ে ১২টা নাগাদ শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে পরিচালককে। শনিবার সকালে সৃজিতের হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়িয়ে পড়াতেই অনুরাগীদের মাথায় দুশ্চিন্তার আকাশ ভেঙে পড়ে।
প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলছে কিলবিল সোসাইটি (Killbill Society)। এরই মাঝে আচমকা খবর শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছবির পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। শুক্রবার রাত সাড়ে ১২টা নাগাদ শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে পরিচালককে। শনিবার সকালে সৃজিতের হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়িয়ে পড়াতেই অনুরাগীদের মাথায় দুশ্চিন্তার আকাশ ভেঙে পড়েছে।
জানা যাচ্ছে, শ্বাসকষ্ট, মাথা ঘোরা, শরীরে অস্বস্তি, হালকা বুকে ব্যাথার লক্ষণ নিয়ে শুক্রবার রাতে হাসপাতালে ভর্তি হন সৃজিত মুখোপাধ্যায়। তাঁর যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত পরিচালকের কী হয়েছে তা নিশ্চিত করে চিকিৎসকেরা বলতে পারছেন না। সৃজিতের কোন মেডিক্যাল হিস্ট্রি রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখবেন চিকিৎসকেরা।
এখন কেমন আছেন পরিচালক?
পরিচালকের দ্রুত আরোগ্য কামনা করে সমাজমাধ্যম ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। এরই মাঝে হাসপাতালের তরফে জানানো হয়েছে, সৃজিতের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।
পয়লা বৈশাখ উপলক্ষ্যে মুক্তি পেয়েছিল সৃজিত পরিচালিত 'হেমলক সোসাইটি’র সিক্যুয়েল 'কিলবিল সোসাইটি' (Killbill Society)। ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee), কৌশানী মুখোপাধ্যায়ের (Koushani Mukherjee) ছক ভাঙা অভিনয় বেশ প্রশংসিত দর্শক এবং সমালোচক মহলে। বক্স অফিসে নজরকাড়া ব্যবসাও করছে ছবিটি। সৃজিতের হাতে রয়েছে বেশ কয়েকটি প্রোজেক্ট। তাদের মধ্যে অন্যতম শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিটি। ২০২০ সালে এই ছবির কথা ঘোষণা করেছিলেন সৃজিত।
(The above story first appeared on LatestLY on Apr 19, 2025 12:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

