Srabanti Chatterjee: 'যেখানে তুমি নিজের অস্তিত্ব খুঁজে পাবে...', কীসের ইঙ্গিত দিলেন শ্রাবন্তী

এদিকে শ্রাবন্তীর ছেলে অভিমন্যুর সঙ্গে মডেল দামিনীর সম্পর্ক নিয়ে যখন জোর আলোচনা শুরু হয়, সেই সময় খবরে উঠে আসে আরও একটি বিষয়।

Srabanti Chatterjee: 'যেখানে তুমি নিজের অস্তিত্ব খুঁজে পাবে...', কীসের ইঙ্গিত দিলেন শ্রাবন্তী
শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ছবি ইনস্টাগ্রাম

কলকাতা, ১৬ জুলাই : 'যেখানে তুমি নিজের অস্তিত্ব খুঁজে পাবে সেখানেই যাও।'  নিজের ইনস্টাগ্রাম হ্য়ান্ডেলে এমনই স্টেটাস শেয়ার করলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee )। যা দেখে খুশি হয়ে যান শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের অনুরাগীরা।

দেখুন...

 

 

View this post on Instagram

 

সম্প্রতি ছেলে অভিমন্যু এবং তাঁর বিশেষ বান্ধবী দামিনী ঘোষকে নিয়ে কাশ্মীরে বেড়াতে যান শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সেখান থেকে তাঁরা বেশ কয়েকটি ছবিও শেয়ার করেন।

এদিকে শ্রাবন্তীর ছেলে অভিমন্যুর সঙ্গে মডেল দামিনীর সম্পর্ক নিয়ে যখন জোর আলোচনা শুরু হয়, সেই সময় খবরে উঠে আসে আরও একটি বিষয়। যেখানে শ্রাবন্তীর সঙ্গে সংসার করবেন বলে বধূ ফেরানোর মামলা করেন রোশন সিং।

আরও পড়ুন: Saayoni Ghosh: মোদীর 'নির্লজ্জ ইলেকশনবাজি', কোভিড নিয়ে যোগীর প্রশংসায় প্রধানমন্ত্রীকে কটাক্ষ সায়নীর

শ্রাবন্তী ওই মামলার নোটিশ গ্রহণ করলেও নির্দিষ্ট দিনে আদালতে হাজির হননি। কেন শ্রাবন্তী আদালতে হাজির হলেন না, সে বিষয়ে অভিনেত্রী মুখ খোলেননি। তবে পুরনো তিক্ততা ভুলে রোশন যে আবার শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চান, ওই মামলা থেকে তা বেশ স্পষ্ট।

অন্যদিকে, রোশনের (Roshan Singh) সঙ্গে বিচ্ছেদর পর শ্রাবন্তী নতুন ভালবাসায় জড়িয়েছেন বলে খবর। অভিনেত্রী যে অ্যাপার্টমেন্টে থাকেন, সেখানকারই বাসিন্দা ব্যবসায়ী অভিরূপ নাগের সঙ্গে শ্রাবন্তী নতুন করে সম্পর্কে জড়িয়েছেন বলে খবর পাওয়া যায়। যা নিয়ে নেটিজেনদের মধ্যে বিস্তর আলোচনা শুরু হলেও, অভিনেত্রী মুখে কুলুপ এঁটেছেন।

(The above story first appeared on LatestLY on Jul 16, 2021 02:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).