Soumitra Chatterjee Not Well: আরও সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা, চিকিৎসায় সাড়া দিচ্ছেন না

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি। বর্ষীয়ান অভিনেতা চিকিৎসায় সাড়া দিচ্ছেন না বলে হাসপাতাল সূত্রে খবর। সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা অতি সঙ্কটজনক হয়ে পড়ায় চিকিৎসকরা উদ্বিগ্ন। সংবাদমাধ্যমেরখবর অনুযায়ী, বেলভিউ সূত্রে খবর, অভিনেতার শারীরিক অবস্থার সমস্ত কিছু জানানো হল পরিবারকে।

Soumitra Chatterjee Not Well: আরও সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা, চিকিৎসায় সাড়া দিচ্ছেন না
সৌমিত্র চ্যাটার্জি (Photo Credits: Facebook)

সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) শারীরিক অবস্থার আরও অবনতি। বর্ষীয়ান অভিনেতা চিকিৎসায় সাড়া দিচ্ছেন না বলে হাসপাতাল সূত্রে খবর। সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা অতি সঙ্কটজনক হয়ে পড়ায় চিকিৎসকরা উদ্বিগ্ন। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বেলভিউ সূত্রে খবর, অভিনেতার শারীরিক অবস্থার সমস্ত কিছু জানানো হল পরিবারকে।

আজ সকালের বুলেটিন অনুযায়ী, দ্রুত বাড়ে মস্তিষ্কে স্নায়ুর সমস্যা। বাড়ে শরীরে অক্সিজেনের চাহিদা। অবনতি কিডনির কার্যকারিতার। এক চিকিৎসক বলেছেন যে গত এক মাসেরও বেশি সময়ে গতকালই সবচেয়ে খারাপ অবস্থা হয় তাঁর। বেলভিউ হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, প্রবীণ অভিনেতার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তাঁর হৃৎস্পন্দন স্বাভাবিকের তুলনায় বেশি। সব থেকে বেশি অবনতি হয়েছে স্নায়ুর সমস্যার। মস্তিষ্ক ঠিকঠাক কাজ করছে না। অবস্থা আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা চিকিৎসককদের। আরও পড়ুন, দীপাবলিতে আলোর উৎসবকে স্বাগত জানিয়ে শুভেচ্ছাবার্তা বলিউড তারকাদের

বেলিভিউ হাসপাতালের এক চিকিৎসক বলেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা আসলেই খারাপ হয়ে গেছে। তাঁর থাকার পুরো সময়কালে স্নায়বিক অবস্থা সবচেয়ে খারাপ। গত ৪৮ ঘন্টায় তা আরও অবনতি হয়েছে। আমরা একটি ইইজি করেছি। মস্তিষ্ক খুব কম কাজ করছে। পরিস্থিতি সামাল দিতে স্নায়ু বিশেষজ্ঞদের নিয়ে দল গঠন করা হয়েছে। নিউরো বোর্ড আগামী ২৪ ঘন্টার জন্য তাঁকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে।" ওই চিকিৎসক জানান, বর্তমানে পরিস্থিতি ভয়াবহ হলেও ঈশ্বরের অনুগ্রহে তিনি এই অবস্থা থেকে বেরিয়ে আসবেন নিশ্চয়। ইতিবাচক দিক হল অভিনেতার লিভারের কার্যকারিতা ও অন্য প্যারামিটার ঠিক রয়েছে। এছাডা়ও কোনও রক্তপাত হয়নি।

(The above story first appeared on LatestLY on Nov 14, 2020 06:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).