Saraswati Puja 2023: কেউ শাড়ি তো কেউ চুরিদার, সরস্বতী পুজোয় টলি অভিনেত্রীদের মুগ্ধ করা সাজ দেখুন 

Saraswati Puja 2023: কেউ শাড়ি তো কেউ চুরিদার, সরস্বতী পুজোয় টলি অভিনেত্রীদের মুগ্ধ করা সাজ দেখুন 
Srabanti Chatterjee, Mimi Chakraborty, Subhashree Ganguly (Photo Credits: Instagram)

কলকাতা, ২৭ জানুয়ারিঃ সরস্বতী পুজো (Saraswati Puja 2023) মানে বাঙালিদের কাছে ভ্যালেন্টাইনস ডে। অর্থাৎ প্রেমের দিন। সারা বছর বাঙালিরা অপেক্ষা করে থাকেন এই দিনটির জন্যে। সবচেয়ে পছন্দের শাড়িটা এই দিনের জন্যেই বাচাই করে তুলে রাখেন বাঙালি মেয়েরা। অন্যদিকে ছেলেদের মধ্যে পাঞ্জাবি পররা ঝুম লক্ষ করা যায় সরস্বতী পুজোয়। বন্ধু, পরিবার কিংবা প্রিয় মানুষটার সঙ্গে এদিন বেরিয়ে পড়েন ঘুরতে।

সরস্বতী পুজোয় (Saraswati Puja 2023) শাড়ি পরলেই তো আর হল না সঙ্গে মানানসই ব্লাউজ, গয়না সবই চাই। তবেই না বঙ্গ তনয়াদের সাজ ফুটে উঠবে। সরস্বতী পুজো উপলক্ষ্যে টলি পাড়ার অভিনেত্রীরাও সেজে উঠেছিলেন সাবেকি সাজে। কেউ শাড়ি তো আবার কেউ সালোয়ার। সুন্দরী অভিনেত্রীরা কে কেমন শাড়ি গয়না পড়েছেন, কেমন করে সেজেছেন এক ঝলকে দেখে নিন আপনিও…

শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly)

শাড়ি বাদ দিয়ে সালয়োরে এইদিন দেখা দিয়েছেন রাজ ঘরনি শুভশ্রী গাঙ্গুলি। হলুদ নকশা কাটা চুরিদারে অপরূপা নায়িকা।

 

মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)

বসন্ত পঞ্চমী মানেই বাসন্তি রঙের শাড়ি। ছোট থেকেই এটা শুনে বড় হয়েছি আমরা। এদিন কাঁচা হলুদ রঙের শাড়িতে সেজে উঠেছিলেন নায়িকা। সঙ্গে সাদা লম্বা হাতা ব্লাউজ।

 

View this post on Instagram

 

A post shared by Mimi Chakraborty (@mimichakraborty)

 

শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee)

বাড়িতে সরস্বতী পুজোর আয়োজন করেছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। সোনালি পার বসানো ঘিয়ে রঙের শাড়িতে ঠিক যেন জ্যান্ত সরস্বতী নায়িকা।

(The above story first appeared on LatestLY on Jan 27, 2023 01:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).