COVID Infected Ditipriya Roy: রানিমাকে করোনার ছোবল, সপরিবারে নিভৃতবাসে দিতিপ্রিয়া

রানি মা-কেও ছাড়ল না কোভিড৷ মারণ রোগে আক্রান্ত হয়ে আপাতত বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন ছোট পর্দার অন্যতম ব্যস্ত অভিনেত্রী দিতিপ্রিয়া রায়৷ তবে তিনি একা নন, দিতিপ্রিয়ার গোটা পরিবারই করোনার কবলে পড়েছে৷

COVID Infected Ditipriya Roy: রানিমাকে করোনার ছোবল, সপরিবারে নিভৃতবাসে দিতিপ্রিয়া
দিতিপ্রিয়া রায় (Photo Credits:Ditipriya Roy Facebook)

রানি মা-কেও ছাড়ল না কোভিড৷ মারণ রোগে আক্রান্ত হয়ে আপাতত বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন ছোট পর্দার অন্যতম ব্যস্ত অভিনেত্রী দিতিপ্রিয়া রায়৷ তবে তিনি একা নন, দিতিপ্রিয়ার গোটা পরিবারই করোনার কবলে পড়েছে৷ অনুরাগী মহলকে চিন্তিত করতে চাননি, তাই সোশ্যাল মিডিয়ায় নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর দেননি তিনি৷ তবে এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন৷ শ্বাসকষ্টের সমস্যাটা অনেকটাই কেটেছে৷ বাড়িতে পোষ্যকে নিয়ে সময় কাটাচ্ছেন দিতিপ্রিয়া৷ কখনও সখনও বইও পড়ছেন৷ ছবি আঁকা সিনেমা দেখা, বাবা-মায়ের সঙ্গে গল্প করা এভাবেই নিভৃতবাসে রয়েছেন অভিনেত্রী৷ আরও পড়ুন-Kim Jong Un: ইউরোপের বদলে চিন থেকে এসেছে চিকিৎসার যন্ত্রাংশ, বিদেশমন্ত্রকের অফিসারকে হত্যার নির্দেশ কিম জং উনের

দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে টেলি অভিনেতা জিতু কমল দাবি করেছিলেন, শরীরে করোনা নিয়েই অনেকে কাজ করে চলেছেন৷ এরপরেই মিঠু চক্রবর্তীর করোনা ধরা পড়ে৷ ছেলে অর্জুন চক্রবর্তী জানিয়েছেন, মা বাড়িতেই আছেন৷ চিকিৎসা চলছে৷ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন৷ সম্পর্তি করোনায় আক্রান্ত হন খড়কুটো খ্যাত অভিনেতা দেবোত্তম মজুমদারও৷ তবে তিনিও সুস্থ হওয়ার পথে৷ করোনায় আক্রান্ত হয়ে এখন নিভৃতবাসে রয়েছেন অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত ও চৈতি ঘোষাল৷

এদিকে দিতিপ্রিয়া করোনার সঙ্গে লড়ছেন৷ আর টিভিতে সন্ধেবলা দর্শক দেখছেন রানিমা-কে৷ আপাতত ব্যাঙ্কিং দিয়েই চলছে প্রতিদিনের এপিসোড৷ সুস্থ হয়ে খুব শিগগির কাজে ফিরতে চান পর্দার রানিমা৷   করোনায় আক্রান্ত হয়েছেন শুভশ্রীও৷ তবে তাঁর হাসাপাতালে ভর্তির খবর যে ভুয়ো নিজেই সোশ্যাল মিডিয়ায় সেকথা জানিয়েছেন অভিনেত্রী৷ করোনা আক্রান্ত হয়ে নিভৃতবাসে আছেন অভিনেতা জিৎ৷

 

(The above story first appeared on LatestLY on Apr 29, 2021 03:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).