COVID 19: করোনায় আক্রান্ত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রয়েছেন নিভৃতবাসে

করোনায় আক্রান্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নিজের সোশ্যাল হ্যান্ডেলে খবর প্রকাশ করেন অভিনেতা। চিকিৎসকের কথামতো তিনি চলচেন বলে জানান অভিনেতা।

COVID 19: করোনায় আক্রান্ত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রয়েছেন নিভৃতবাসে
Prosenjit Chatterjee (Photo Credit: Facebook)

কলকাতা, ১২ জানুয়ারি: করোনায় আক্রান্ত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। নিজের সোশ্যাল হ্যান্ডেলে খবর প্রকাশ করেন অভিনেতা। করোনায় (cOVID 19) আক্রান্ত হওয়ার পর চিকিৎসকের কথামতো তিনি চলছেন। ফলে চিকিৎসকের পরামর্শতেই তিনি নিভৃতবাসে রয়েছেন বলে জানান টলিউডের প্রথমসারির অভিনেতা। পাশাপাশি তিনি শিগগিরই সুস্থ হয়ে উঠতে পারবেন বলেও আশা প্রকাশ করেন অভিনেতা।

এদিকে আজ করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। নিজের সোশ্যাল হ্যান্ডেলে করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেন টলিউডের জনপ্রিয় নায়িকা। 'আমি আর যমের অরুচি লিস্টে নেই' বলে মজা করে করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেন স্বস্তিকা মুখোপাধ্যায়। স্বস্তিকা যাতে শিগগিরই সুস্থ হয়ে ওঠেন, সেই প্রার্থনা করেন তাঁর অসংখ্য অনুরাগী।

আরও পড়ুন: Malaika Arora-Arjun Kapoor Have Broken Up: মালাইকা-অর্জুনের 'বিচ্ছেদের' খবরে আরবাজকে নিয়ে হাসি, মজা নেটিজেনদের

সম্প্রতি করোনায় আক্রান্ত হন দেব (Dev) , রুক্মিণী মৈত্র, পরমব্রত চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়রা। প্রত্যেকেই বাড়িতে নিভৃতবাসে থেকে সুস্থ হয়ে উঠছেন। দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হন রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও (Subhashree Ganguly)। অভিনেত্রী মিমি চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্তও আক্রান্ত হন করোনায়।

(The above story first appeared on LatestLY on Jan 12, 2022 05:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).