Malaika Arora-Arjun Kapoor Have Broken Up: মালাইকা-অর্জুনের 'বিচ্ছেদের' খবরে আরবাজকে নিয়ে হাসি, মজা নেটিজেনদের

সম্প্রতি মালদ্বীপ থেকে ছুটি কাটিয়ে মুম্বইতে ফেরেন অর্জুন কাপুর এবং মালাইকা আরোরা। ছুটি কাটিয়ে দেশে ফেরার পর হঠাৎ করে কী হল যে দুই তারকা সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নিলেন! উঠছে এমন প্রশ্ন।

Malaika Arora-Arjun Kapoor Have Broken Up: মালাইকা-অর্জুনের 'বিচ্ছেদের' খবরে আরবাজকে নিয়ে হাসি, মজা নেটিজেনদের
Malaika Arora, Arjun Kapoor, Arbaaaz Khan (Photo Credit: Twitter/Instagram)

মুম্বই, ১২ জানুয়ারি: অর্জুন কাপুরের (Arjun Kapoor) সঙ্গে মালাইকা অরোরা (Malaika Arora) বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় বলিউড। অর্জুনের সঙ্গে কি সত্যিই বিচ্ছেদ হয়েছে মালাইকার? সামাজিক মাধ্যমে এমন প্রশ্ন উঠতে শুরু করেছে জোর কদমে। যদিও দুই তারকার তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। মুখে কুলুপ এঁটেছেন দুজনেই। তবে অর্জুন কাপুর এবং মালাইকা অরোরার বিচ্ছেদের খবরে নেটিজেনদের একাংশ হাসি, মজা শুরু করেছেন। এমনকী, অর্জুন, মালাইকার বিচ্ছেদর হলে, আরবাজ খানের মন খুশিতে ভরে উঠবে বলেও অনেকে মন্তব্য করেন। কেউ কেউ মিম শেয়ার করতে শুরু করেছেন আরবাজ খানকে (Arbaaz Khan)নিয়ে। দেখুন...

 

আরবাজ খানকে নিয়ে একের পর এক মিম ভাইরাল হয়...

 

সম্প্রতি মালদ্বীপ থেকে ছুটি কাটিয়ে মুম্বইতে ফেরেন অর্জুন কাপুর এবং মালাইকা আরোরা। ছুটি কাটিয়ে দেশে ফেরার পর হঠাৎ করে কী হল যে দুই তারকা সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নিলেন! উঠছে এমন প্রশ্ন।

আরও পড়ুন:  Malaika Arora-Arjun Kapoor Have Broken Up: মালাইকা, অর্জুনের বিচ্ছেদ? নিজেকে ঘরবন্দি করলেন নায়িকা

জানা যাচ্ছে, গত ৬ দিন ধরে নিজের বাড়ি থেকে বের হতে দেখা যায়নি মালাইকা অরোরাকে। অর্জুন কাপুরকেও যেতে দেখা যায়নি মাল্লার বাড়িতে। এমনকী, গত ৩ দিন আগে ডিনারের জন্য বোন রিয়া কাপুরের (Rhea Kapoor) বাড়িতে হাজির হন অর্জুন। রিয়ার বাড়ির পাশেই থাকেন মাল্লা। তবেই বোনের বাড়ি থেকে বেরিয়ে মালাইকার বাড়িতে যাননি অর্জুন। যে  ছবি ছবি আসতেই দুজনেই বিচ্ছেদে নিয়ে গুঞ্জনের পারদ আরও একদফা চড়তে শুরু করে।

(The above story first appeared on LatestLY on Jan 12, 2022 04:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).