Nusrat Jahan: 'খুশি থাকার বীজ বপণ করেছি', বললেন নুসরত

নুসরতের গর্ভে কার সন্তান রয়েছে বলেও কটাক্ষ করা হয় অভিনেত্রীকে নিরন্তর

Nusrat Jahan: 'খুশি থাকার বীজ বপণ করেছি', বললেন নুসরত
নুসরত জাহান, ছবি ইনস্টাগ্রাম

কলকাতা, ১৬ জুন: 'আশা এবং ভালবাসা দিয়ে খুশি থাকার বীজ রোপন করেছি।' বিতর্কের মাঝে ফের নয়া স্টেটাস শেয়ার করলেন নুসরত জাহান (Nusrat Jahan)। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেই স্টেটাস শেয়ার করেন তৃণমূল কংগ্রেসের এই সাংসদ অভিনেত্রী (TMC MP)।

বেশ কিছুদিন ধরেই সংবাদমাধ্যমের চর্চায় নুসরত জাহান। নিখিল জৈনের (Nikhil Jain) সঙ্গে তাঁর বিয়ে, বিচ্ছেদ নিয়ে যেমন জোর চর্চা শুরু হয়েছে। তেমনি যশ দাশগুপ্তের (Yash Dasgupta) সঙ্গে সম্পর্ক নিয়েও আলোচনা অব্যাহত। এসবের মধ্যে থেকে বাদ পড়ছে না নুসরতের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টিও। নিখিল ইতিমধ্যেই দাবি করেছেন, নুসরতের গর্ভজাত সন্তানের জনক তিনি নন।

অন্যদিকে, নুসরতের গর্ভে কার সন্তান রয়েছে বলে নিরন্তর কটাক্ষ এবং কটূক্তির মুখে পড়তে হচ্ছে অভিনেত্রীকে। যদিও সমালোচনা এবং অশ্লীল ইঙ্গিতের মাঝেও এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি নুসরত জাহান।

আরও পড়ুন: কোভিড থেকে সেরে উঠে পালটে গেল আদিত্যর চেহারা, দেখলে চমকে উঠবেন

 

View this post on Instagram

 

এমনকী, তিনি মানসিকভাবে শক্তিশালী, তাঁকে কোনওভাবেই দমানো যাবে না বলে সমালোচকদের কড়া জবাবও দিতে দেখা যায় নুসরত জাহানকে।

(The above story first appeared on LatestLY on Jun 16, 2021 02:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).