Pallavi Dey: রবিবার সকালে পল্লবীর সঙ্গে কথা হয়, পরিচারিকাকে কী জানান অভিনেত্রী

পল্লবী দে-র অনুপস্থিতিতে তাঁদের ফ্ল্যাটে এক তরুণী আসতেন বলে জানান পরিচারিকা। ওই তরুণীই যে ঐন্দ্রিলা, পুলিশকে তা জানান সেলিমা। এমনকী, পল্লবী না থাকলে সাগ্নিক এবং ঐন্দ্রিলা ঘরে দরজা বন্ধ করে রাখতেন বলে দাবি করেন মৃত অভিনেত্রীর গৃহ সহায়িকা।

Pallavi Dey: রবিবার সকালে পল্লবীর সঙ্গে কথা হয়, পরিচারিকাকে কী জানান অভিনেত্রী
Pallavi Dey With Sagnik Chakraborty (Photo Credit: Instagram)

কলকাতা, ১৮ মে:  যত সময় গড়াচ্ছে, তত জটিল হচ্ছে পল্লবী দে-র (Pallavi Dey) মৃত্যু রহস্য। এবার গত রবিবারের সকালে কী হয়, তা নিয়ে মুখ খোলেন অভিনেত্রীর গৃহ সহায়িকা। একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে পল্লবী দে-র পরিচারিকা সেলিমা জানান, গত রবিবার সকালে পল্লবীর সঙ্গে তাঁর ফোনে ৩ বার কথা হয়। কথা বলার সময় অভিনেত্রীর (Actress) গলায় অস্বাভাবিকতা রয়েছে, তা তাঁর মনে হয়নি। এমনকী, রবিবার পল্লবীর সঙ্গে অভিনেত্রীর হাওড়ার বাড়িতে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু শরীর খারাপ হওয়ায় তিনি যেতে পারেবন না বলে জানান। এরপর পল্লবী তাঁর উপর খানিকটা বিরক্ত হয়েই কথা বন্ধ করে ফোন কেটে দেন বলে জানান সেলিমা।

পল্লবী দে-র অনুপস্থিতিতে তাঁদের ফ্ল্যাটে এক তরুণী আসতেন বলে জানান পরিচারিকা। ওই তরুণীই যে ঐন্দ্রিলা, পুলিশকে তা জানান সেলিমা। এমনকী, পল্লবী না থাকলে সাগ্নিক এবং ঐন্দ্রিলা ঘরে দরজা বন্ধ করে রাখতেন বলে দাবি করেন মৃত অভিনেত্রীর গৃহ সহায়িকা। যা নিয়ে ফের শোরগোল শুরু হয়েছে।

  আরও পড়ুন:  Pallavi Dey: সাগ্নিকের বিরুদ্ধে বিস্ফোরণ, পল্লবী দে-র মৃত্যু মানতে পারছেন না প্রিয় বন্ধু

যদিও ঐন্দ্রিলা মুখোপাধ্যায় দাবি করেন, পল্লবীর মৃত্যুর পর তাঁর নাম সেখানে অযথাভাবে জড়ানো হচ্ছে। পল্লবী এবং সাগ্নিকের বাড়িতে তিনি একবারই গিয়েছিলেন। তাতেই তাঁর নাম কেন জড়ানো হচ্ছে বলে প্রশ্ন তোলেন ঐন্দ্রিলা।

(The above story first appeared on LatestLY on May 18, 2022 04:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).