Nusrat Jahan: সম্পর্ক নিয়ে বিতর্ক, 'শক্তিশালী' মন্তব্যে সমালোচনার জবাব নুসরতের

নিখিল জৈনের সঙ্গে বিয়ে, বিচ্ছেদ, সহবাস, যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্ক সহ একাধিক বিতর্কের মুখে নুসরত জাহান। একজন জনপ্রতিনিধি হয়ে নুসরত কীভাবে সংসদে অসত্য প্রকাশ করেন,তা নিয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিনেত্রীর বিরুদ্ধে।

Nusrat Jahan: সম্পর্ক নিয়ে বিতর্ক, 'শক্তিশালী' মন্তব্যে সমালোচনার জবাব নুসরতের
নুসরত জাহান, ছবি ইনস্টাগ্রাম

কলকাতা, ১৫ জুন: বিয়ে, বিচ্ছেদ, সম্পর্ক নিয়ে এবার ফের মুখ খুললেন নুসরত জাহান (Nusrat Jahan)। এবার নিজের ইনস্টাগ্রাম  হ্যান্ডেলে একটি নতুন স্টেটাস শেয়ার করেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিনেত্রী (TMC MP)। যেখানে তিনি বলেন, 'সমাজ সব সময় প্রত্যেকে নারীর মধ্যে একজন শক্তিশালী মহিলাকে দেখতে চায়। সেই নারী নিজের ক্ষমতায় শক্তিশালী হলে, সমাজের চোখে তাঁর অবস্থান বদলে যায়। নারী যখন শক্তিশালী হয়, সেই সময় সে কারও কথা শোনে না।'

নিখিল জৈনের (Nikhil Jain) সঙ্গে বিয়ে, বিচ্ছেদ, সহবাস, যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্ক সহ একাধিক বিতর্কের মুখে নুসরত জাহান। একজন জনপ্রতিনিধি হয়ে নুসরত কীভাবে সংসদে অসত্য প্রকাশ করেন,তা নিয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিনেত্রীর বিরুদ্ধে। যা নিয়ে কার্যত তোলপাড় হয়ে যাচ্ছে সংবাদ মাধ্যম। এবার সেই নুসরত জাহান ফের নিজের সোশ্যাল হ্যান্ডেলে নতুন স্টেটাস শেয়ার করে বিতর্কে ঘৃতাহুতি দিলেন বলেও মনে করছেন অনেকে।

আরও পড়ুন: Nusrat Jahan: গর্ভ নিরোধকের বিজ্ঞাপন, অশ্লীল কটূক্তির মুখে নুসরত জাহান

এদিকে গত নভেম্বর মাসে নুসরত জাহান নিখিল জৈনের বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থেকেই বালিগঞ্জের ফ্ল্যাটে তিনি থাকতে শুরু করেন বলে দাবি করেন নিখিল। পাশাপাশি নুসরতের সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর কোনও যোগাযোগ নেই। ফলে অভিনেত্রীর গর্ভের সন্তানের বাবা তিনি নন বলেও দাবি করেন নিখিল।

(The above story first appeared on LatestLY on Jun 15, 2021 02:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).