Iman Chakraborty Got Married: আইনত বিবাহিত গায়িকা ইমন চক্রবর্তী, স্বামী নীলাঞ্জন ঘোষের সঙ্গে ছবি শেয়ার করে লিখলেন 'জাস্ট ম্যারেড'

বিবাহবন্ধনে আবদ্ধ হলেন গায়িকা ইমন চক্রবর্তী। আজ রেজিস্ট্রি ম্যারেজ করে আইনত বিবাহিত হলেন গায়িকা। সুরকার নীলাঞ্জন ঘোষের সঙ্গে প্রেমের সম্পর্ক সম্পূর্ণতা পেল। রেজিস্ট্রির সময় লাল টুকটুকে শাড়িতে দেখা যায় ইমনকে, স্বামী নীলাঞ্জন পরেছিলেন সাদা পাঞ্জাবি। আগামী ২ ফেব্রুয়ারি ইমন-নীলাঞ্জনের সামাজিক বিয়ের অনুষ্ঠান। একইদিনে সারবেন রিসেপশনও। সিঁদুর দান-মালাবদল হবে সেদিনই। পাশাপাশি দু'জনের তরফে নিমন্ত্রিতরা সেখানে উপস্থিত থাকবেন।

Iman Chakraborty Got Married: আইনত বিবাহিত গায়িকা ইমন চক্রবর্তী, স্বামী নীলাঞ্জন ঘোষের সঙ্গে ছবি শেয়ার করে লিখলেন 'জাস্ট ম্যারেড'
ইমন চক্রবর্তী ও নীলাঞ্জন ঘোষ (Picture Credits: Facebook)

বিবাহবন্ধনে আবদ্ধ হলেন গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। আজ রেজিস্ট্রি ম্যারেজ করে আইনত বিবাহিত হলেন গায়িকা। সুরকার নীলাঞ্জন ঘোষের (Nilanjn Ghosh) সঙ্গে প্রেমের সম্পর্ক সম্পূর্ণতা পেল। রেজিস্ট্রির সময় লাল টুকটুকে শাড়িতে দেখা যায় ইমনকে, স্বামী নীলাঞ্জন পরেছিলেন সাদা পাঞ্জাবি। আগামী ২ ফেব্রুয়ারি ইমন-নীলাঞ্জনের সামাজিক বিয়ের অনুষ্ঠান। একইদিনে সারবেন রিসেপশনও। সিঁদুর দান-মালাবদল হবে সেদিনই। পাশাপাশি দু'জনের তরফে নিমন্ত্রিতরা সেখানে উপস্থিত থাকবেন।

বিয়ের দিন সাবেকি সাজে সুসজ্জিত হবেন নবদম্পতি। বিয়ে এবং রিসেপশনের পোশাক নির্বাচনের দায়িত্ব পেয়েছেন বন্ধু ডিজাইনার অভিষেক রায়। গায়ে হলুদে ইমন পরবেন সাদা কেরল কটন। সঙ্গে থাকবে মানানসই ব্লাউজ। বর পরবেন সাদা এবং হলুদ মেশানো লিনেনের কুর্তা-কেরল ধুতি। বিয়েতে ডিজাইনার লাল বেনারসী পরবেন ইমন। নীলাঞ্জন পরবেন লাল-সাদা কম্বিনেশনের ধুতি-পাঞ্জাবি। ইতিমধ্যে দু' জনের আইবুড়োভাতের পর্ব হয়ে গেছে। ব্যাচেলরেট পার্টিও শেষ। শুক্রবারই পোস্ট করেছিলেন প্রি-ওয়েডিংয়ের ছবি।

আরও পড়ুন, এবার ইন্দিরা গান্ধীর চরিত্রে বলিউড কুইন, ছবির নাম নিয়ে কী বললেন কঙ্গনা?

এবার শুধু চার হাত এক করে অগ্নিসাক্ষী করে শাঁখ, উলু দিয়ে বিয়ে করার পালা। বিয়ের পিঁড়িতে বসে, পান পাতায় মুখ ঢেকে স্বামী নীলাঞ্জনের মুখ দেখবেন ইমন। সুরকার নীলাঞ্জনের সঙ্গে গায়িকা ইমনের জীবনযাত্রা যে সুরেলাই হবে তা আর বলার অপেক্ষা রাখে না।

(The above story first appeared on LatestLY on Jan 31, 2021 07:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).