Gourab, Devlina To Tie The Knot On December: আরও একবার বিয়ের পিঁড়িতে গৌরব, পাত্রী দেবলীনা
বিয়ে ভাঙার পরও তিক্ততা ভুলে বন্ধুত্বের হাত একে-অপরকে বাড়িয়ে দিয়েছেন অনিন্দিতা-গৌরব। গৌরবকে ভুলে নতুন করে সংসার পেতেছেন অনিন্দিতা, এবার সেই পথে পা বাড়ালেন গৌরবও। চলতি বছরেই ফের বিবাহবন্ধনে আবদ্ধ হবেন গৌরব চট্টোপাধ্যায়, পাত্রী দেবলীনা। কমবেশি পাঁচ বছর দেবলীনা কুমারের সঙ্গে বন্ধুত্ব গৌরবের, অবশেষে চার হাত আনুষ্ঠানিকভাবে এক হতে চলেছে।

২৫ ডিসেম্বর বিয়ের পরিকল্পনা থাকলেও করোনার জেরে ৯ ডিসেম্বর একেবারেই ছোট করে সাত পাঁকে বাঁধা পড়বেন গৌরব-দেবলীনা। ১৫ ডিসেম্বর হবে রেজিস্ট্রি, ২০২১-র মার্চে হবে রিসেপশন পার্টি, গৌরবের বোনের বিয়ের সময়ই আলাপ হয় দু'জনের। ২০১৩ সালে অভিনেত্রী অনিন্দিতা বসুর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন গৌরব, তিন বছরের মধ্যেই তা বিবাহবিচ্ছেদে গিয়ে ঠেকে। এরপর তৃণমূল নেতা দেবাশিস কুমারের মেয়ে দেবলীনার সঙ্গে শুরু হয় গৌরবের প্রেমের কাহিনী।
অন্যদিকে অনিন্দিতাও স্বামী সৌরভ দাসের সঙ্গে বেশ কিছু বছর চুটিয়ে প্রেম করে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে সম্প্রতি অনিন্দিতার পরিচালনায় এক ফ্যাশন সম্পর্কিত রিয়্যালটি শো-তে আসেন গৌরব এবং দেবলীনা। সেখানে প্রাক্তন এবং হবু বউয়ের সঙ্গে আড্ডা-মজায় জমে যায় অনুষ্ঠান। দু'জনেই দু'জনের মনের কথা দর্শকদের সামনে তুলে ধরেন গৌরব এবং দেবলীনা। দু'জনকে বিয়ের শুভেচ্ছা জানাতে কেকের বন্দোবস্তও করা হয় সেটে। সেই সময় ক্যামেরার অপর প্রান্ত থেকে বেরিয়ে আসেন সৌরভ। চারে মিলে হাসি-আড্ডা-মজায় জমে ওঠেন।
(The above story first appeared on LatestLY on Nov 26, 2020 06:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).