উচ্ছ্বসিত টলিউডের ত্রয়ী সুন্দরীকে এক ফ্রেমে আনলেন রাজ চক্রবর্তী, মিমি-শুভশ্রীর মাঝে আলো ছড়ালেন নুসরত
এরকমই চমক নিয়ে হাজির রাজ চক্রবর্তী পরিচালিত পুজো স্পেশাল বিজ্ঞাপন। স্ক্রিন শেয়ার করছেন মিমি- শুভশ্রী-নুসরত। হ্যাঁ, ঠিকই শুনছেন। রাজ- শুভশ্রী মিঞা- বিবির মাঝে রয়েছে রাজ চক্রবর্তীর প্রাক্তন প্রেমিকা মিমিও। একটি বিজ্ঞাপনী শ্যুটিংয়ে টলিউডের তিন নায়িকাকেই দেখা গিয়েছে একসাথে।
কলকাতা, ১৭ সেপ্টেম্বর: Durga Puja Special Advertisement: একটা সময় ছিল পুজোর আগে সংগীতপ্রেমীরা অপেক্ষা করত পুজোর গানের ক্যাসেট, সিডি বা ডিভিডি মুক্তি পাওয়ার। পুজো স্পেশাল গান তোলপাড় করে বাজত প্যান্ডেলে। তার রেশ এখন খানিকটা কমেছে। পুজো স্পেশাল ছোট ছবি, বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পায়। পুজো আর বিজ্ঞাপন এখন অঙ্গাঙ্গিভাবে জড়িত। সে আপনি পুজো প্যান্ডেলে যান কিংবা টেলিভিশন, পুজো স্পেশাল বিজ্ঞাপন থাকবেই।
এরকমই চমক নিয়ে হাজির রাজ চক্রবর্তী (Raj Chakraborty) পরিচালিত পুজো স্পেশাল বিজ্ঞাপন। স্ক্রিন শেয়ার করছেন মিমি- শুভশ্রী-নুসরত (Mimi-Nusrat-Subhashree)। হ্যাঁ, ঠিকই শুনছেন। রাজ- শুভশ্রী মিঞা- বিবির মাঝে রয়েছে রাজ চক্রবর্তীর প্রাক্তন প্রেমিকা মিমিও। একটি বিজ্ঞাপনী শ্যুটিংয়ে টলিউডের তিন নায়িকাকেই দেখা গিয়েছে একসাথে। আরও পড়ুন, পুলিশের সাজে বিরাট কোহলি-অনুষ্কা শর্মা! দেখুন তো কাকে বেশি মানাচ্ছে?
বাঙালি সাজে বেনারসি পরে তিন নায়িকার নাচের মহিমা ইউটিউব (Youtube) দাপিয়ে বেড়াচ্ছে। গানটি ইউটিউবে আসার কিছু ঘন্টার মধ্যে দর্শকের সংখ্যা লাখখানেক ছাড়িয়ে যায়। এই ৩ বলিউডের নায়িকাকে একসঙ্গে দেখে উচ্ছ্বসিত তাঁদের ফ্যানেরা। সম্প্রতি মুক্তি পেয়েছে রাজ্ চক্রবর্তী পরিচালিত ছবি 'পরিণীতা'। ওই ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছে শুভশ্রী ও ঋত্বিক। ছবি মোটের ওপর বক্স অফিস হিট। তারপরই মুক্তি পায় এই বিজ্ঞাপনটি। রাজ ঘরণীর সঙ্গে মিমির স্ক্রিন শেয়ার দেখে তুঙ্গে দর্শকের আগ্রহ।
(The above story first appeared on LatestLY on Sep 17, 2019 03:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

