Durga Puja 2021: দুর্গা পুজোয় যশের সঙ্গে ঢাক বাজালেন নুসরত, ভাইরাল ভিডিয়ো
যশের ৩৬ বছরের জন্মদিনে কেকের উপর 'হাসব্যান্ড', 'ড্যাডি' বলে কারুকাজ করতে দেখা যায় নুসরত জাহানকে। যশের সঙ্গে তিনি মালাবদল সেরেছেন কি না, তা নিয়ে বিস্তর জল্পনা চললেও, যশরত জুটি যে সেসব কোনও কথাতেই মন দিতে একেবারেই রাজ নন, তা স্পষ্ট।
কলকাতা, ১২ অক্টোবর: ঢাক বাজালেন নুসরত জাহান (Nusrat Jahan)। সঙ্গী যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। যশের সঙ্গেই এবার ষষ্ঠীর দিন ঢাক বাজাতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিনেত্রীকে। নুসরত জাহানের ফ্যান পেজের তরফে ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল (Viral) হয়ে যায়।
দেখুন সেই ভিডিয়ো...
View this post on Instagram
সম্প্রতি মা হয়েছেন নুসরত জাহান। সন্তানের নাম রেখেছেন ঈশান জে দাশগুপ্ত। সন্তানের জন্মের শংসাপত্রেও পিতৃ পরিচয়ের জায়গায় রেখেছেন যশের নাম। সবকিছু মিলিয়ে নুসরতের সন্তানের বাবা যে যশ, তা ঠারেঠোরে স্পষ্ট করলেও, প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি অভিনেত্রী।
আরও পড়ুন: COVID-19: আসছে করোনার টুইনডেমিক? সতর্কতা মার্কিন স্বাস্থ্য দফতরের
তবে যশের ৩৬ বছরের জন্মদিনে কেকের উপর 'হাসব্যান্ড', 'ড্যাডি' বলে কারুকাজ করতে দেখা যায় নুসরত জাহানকে। যশের সঙ্গে তিনি মালাবদল সেরেছেন কি না, তা নিয়ে বিস্তর জল্পনা চললেও, যশরত জুটি যে সেসব কোনও কথাতেই মন দিতে একেবারেই রাজ নন, তা স্পষ্ট।
এবার তাই যশের সঙ্গেই পুজো মণ্ডপে দেখা যায় নুসরত জাহানকে। প্রসঙ্গত এর আগে নিখিল জৈনের সঙ্গে পুজোর মণ্ডপে দেখা যায় নুসরতকে। তবে নিখিল এখন অতীত, তাই যশের সঙ্গে জুটি বেঁধেই প্রকাশ্যে আসছেন অভিনেত্রী সাংসদ।
(The above story first appeared on LatestLY on Oct 12, 2021 12:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

