COVID-19: আসছে করোনার টুইনডেমিক? সতর্কতা মার্কিন স্বাস্থ্য দফতরের
জিনহুয়ার তরফে সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করা হয়। যেখানে বলা হয়, প্রত্যেক বছর শীতের সময়ে বহু মানুষ জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হন। সেই প্রবণতা এবার বাড়তে শুরু করবে বলে আশঙ্কা।
ওয়াশিংটন, ১২ অক্টোবর: 'প্যানডেমিকের' (Pandemic) পর এবার কোভিডের 'টুইনডেমিক' (Twindemic)। মার্কিন স্বাস্থ্য দফতরের তরফে এবার টুইনডেমিকের সতর্কতা জারি করা হল। চলতি বছর শীতেই টুইনডেমিকে আক্রান্ত হতে পারেন বহু মানুষ। এমনই সতর্কতা জারি করা হয়েছে মার্কিন দফতরের তরফে।
জিনহুয়ার তরফে সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করা হয়। যেখানে বলা হয়, প্রত্যেক বছর শীতের (Winter) সময়ে বহু মানুষ জ্বর (Flu), সর্দি, কাশিতে আক্রান্ত হন। সেই প্রবণতা এবার বাড়তে শুরু করবে বলে আশঙ্কা। ফলে টিকাকরণ সম্পূর্ণ হলেও, প্রত্যেককে মাস্ক পড়তে হবে। সমাজিক দূরত্ব বজায় রাখতে হবে বলে জানানো হয়েছে মার্কিন স্বাস্থ্য দফতরের তরফে।
কোভিডের (COVID 19) দাপটের জেরে গত বছর টানা লকডাউনের (Lockdown) প্রভাব পড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে (US)। সেই প্রভাব কাটিয়ে এবার কি ফের টুইনডেমিকের প্রভাব পড়তে শুরু করবে মার্কিন মুলুকে! এমন আশঙ্কাই প্রকাশ করা হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে।
(The above story first appeared on LatestLY on Oct 12, 2021 10:35 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

