Soham-Srabanti: সোহম, শ্রাবন্তীর নয়া রসায়ন, উচ্ছ্বসিত অনুরাগীরা
শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং সোহম চক্রবর্তীর এই জুটি যে দর্শকদের মন কাড়তে শুরু করেছে, তা ট্রেলার প্রকাশ্যে আসা পর থেকেই বেশ স্পষ্ট।
কলকাতা, ২৯ জুন: বিধানসভা ভোটের আগে দুজনে দুই শিবিরের প্রার্থী হয়ে প্রকাশ্যে আসেন। পূর্বে মেদিনীপুরের চণ্ডীপুর কেন্দ্র থেকে দাঁড়ান সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। অন্যদিকে বেহালা পশ্চিম থেকে দাঁড়ান শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
সোহম, শ্রাবন্তী (Srabanti Chatterjee) ভোটের ময়দানে দুই ফুলের শিবির থেকে দাঁড়ালেও, তাঁদের জীবনের গল্পকে নতুন মোড়কে হাজির হয় দর্শদের সামনে। ভোটের পর সোহম চণ্ডীপুরের বিধায়ক নির্বাচিত হলেও, শ্রাবন্তী পরাজিত হন পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। ভোটের ফল বেরনোর পর তাই শ্রাবন্তী ব্যস্ত নিজের পুরনো কেরিয়ার গোছাতেই। সোহম-শ্রাবন্তী দুই পৃথক ফুল শিবির থেকে দাঁড়ালেও, তাঁদের প্রদার রসায়ন মানুষের মন কাড়তে শুরু করেছে। বিশ্বাস না হলে দেখুন...
View this post on Instagram
শ্রাবন্তী এবং সোহমের নতুন ওয়েব সিরিজ 'দুজনের' (Dujone) ট্রেলর মুক্তি পায় সম্প্রতি। যেখানে অমর আর অহনা গল্প বলা হয়েছে। ভালবাসা, প্রেম, বিতর্ক, প্রতিহিংসা, লোভ সবকিছুকে এক ঝলকে দেখানো হয়েছে দুজনের ট্রেলারে। শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং সোহম চক্রবর্তীর এই জুটি যে দর্শকদের মন কাড়তে শুরু করেছে, তা ট্রেলার প্রকাশ্যে আসা পর থেকেই বেশ স্পষ্ট। শ্রাবন্তী, সোহমের পুরনো ছবি অমানুষের ধুনেই এখানে ফের 'ও মাই লভ'-কে নতুন করে তৈরি করা হয়েছে। যা শুনে সোহম, শ্রাবন্তীর পুরনো জুটির কথা মনে পড়ে যাবে দর্শকদের। সবকিছু মিলিয়ে দুজনের ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকে উচ্ছ্বসিত সোহম, শ্রাবন্তীর অনুরাগীরা।
(The above story first appeared on LatestLY on Jun 29, 2021 12:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

