Bidisha De Majumdar: বিদিশাকে ভাল না বাসলেও শারীরিক সম্পর্ক কেন? অভিনেত্রীর বন্ধুদের তোপে 'প্রেমিক'
বিদিশার মৃত্যুর পর তাঁর এক বান্ধবীর সঙ্গে অনুভব বেরার কথা হয়। সেখানে অনুভব স্পষ্ট জানান, বিদিশাকে কখনও তিনি ভালবাসেন বলেননি। তবে বিদিশাকে ভাল না বাসলেও, কেন তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন বলে প্রশ্ন তোলেন অভিনেত্রীর বন্ধুরা।
কলকাতা, ২৬ মে: টলিউডের (Tollywood) উঠতি মডেল অভিনেত্রী বিদিশা দে মজুমদারের (Bidisha De Majumdar) মৃত্যুর পর থেকে রহস্য ঘনাতে শুরু করেছে। বিদিশার মৃত্যুর পর থেকে তাঁর বিশেষ বন্ধু অনুভব বেরার দিকে আঙুল তুলছেন অভিনেত্রীর বন্ধুরা। অনুভবকে ছাড়া বাঁচবেন না বলে বিদিশা বহুবার তাঁর বন্ধুদের জানান। অভিনেত্রীর মৃত্যুর পর যা নিয়ে ক্ষোভে ফুঁসছেন বিদিশার বন্ধুরা।
বিদিশার মৃত্যুর পর তাঁর এক বান্ধবীর সঙ্গে অনুভব বেরার কথা হয়। সেখানে অনুভব স্পষ্ট জানান, বিদিশাকে কখনও তিনি ভালবাসেন বলেননি। তবে বিদিশাকে ভাল না বাসলেও, কেন তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন বলে প্রশ্ন তোলেন অভিনেত্রীর বন্ধুরা। যার উত্তরে অনুভব দাবি করেন, বিদিশাই বারবার তাঁর কাছে যেতেন। এমনকী, তাঁকে কাছে পেতে বিদিশা বারবার ঝাড়গ্রামেও চলে যেতেন বলে অভিনেত্রীর বন্ধুকে স্পষ্ট জানান অনুভব। তবে অনুভব বেরা যে দাবি-ই করুন না কেন, বিদিশার মৃত্যুর পর তাঁর দিকেই অভিযোগের আঙুল তুলছেন অভিনেত্রীর বন্ধুরা।
পল্লবী দে-র মৃত্যুর পর ১০ দিন কাটতে না কাটতেই এবার বিদিশার মৃত্যু নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে।
(The above story first appeared on LatestLY on May 26, 2022 05:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

