Srabanti Chatterjee: একমাথা সিঁদূরে কনের সাজে শ্রাবন্তী, ভাইরাল ছবি
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শ্রাবন্তী যখন ওই ছবি এবং ভিডিয়ো শেয়ার করেন,তা দেখে ফের প্রশ্ন করতে শুরু করেন নেটিজেনরা।
কলকাতা, ১২ জুন: নুসরত জাহান (Nusrat Jahan) এবং নিখিল জৈনের (Nikhil Jain) বিচ্ছেদ নিয়ে যখন জোর তোলপাড় শুরু হয়েছে, সেই সময় ভাইরাল হল শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের একটি ছবি এবং ভিডিয়ো। যেখানে কনের সাজে দেখা মিলছে শ্রাবন্তীর। লাল রঙের শাড়িতে সেজে, একমাথা সিঁদূর পরে প্রকাশ্যে এলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শ্রাবন্তী (Srabanti Chatterjee) যখন ওই ছবি এবং ভিডিয়ো শেয়ার করেন,তা দেখে ফের প্রশ্ন করতে শুরু করেন নেটিজেনরা। আচমকা কেন ফের বিয়ের সাজে প্রকাশ্যে এলেন শ্রান্তী, তা নিয়ে প্রশ্ন করেন অনেকেই। যদিও একটি ব্রাইডাল ফটোশ্যুটের জন্যই শ্রাবন্তীকে নয়া রূপে দেখা যায় বলে জানা যায়।
আরও পড়ুন: Nusrat Jahan: নুসরত-নিখিলের বিচ্ছেদ নিয়ে তোলপাড়, অভিনেত্রীর ফেসবুকে এখনও জ্বলজ্বল করছে বিয়ের ভিডিয়ো
View this post on Instagram
View this post on Instagram
রোশন সিংয়ের (Roshan Singh) সঙ্গে বিচ্ছেদর পর থেকে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কার্যত মুখে কুলুপ আঁটেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। যদিও পরবর্তীতে একটি সংবাদমাধ্যমের খবরে জানা যায়, শ্রাবন্তী নাকি নতুন করে এক ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। যদিও বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেননি অভিনেত্রী নিজে।
(The above story first appeared on LatestLY on Jun 12, 2021 06:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

