Manali Dey & Abhimanyu Mukherjee Got Married: বিয়ে সেরে ফেললেন মানালি দে ও অভিমন্যু মুখার্জি, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতেই শুভেচ্ছার বন্যা

লকডাউনেই বিয়ে সেরে ফেললেন অভিনেত্রী মানালি দে ও পরিচালক অভিমন্যু মুখার্জি। গতকাল সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় লাল সালোয়ার কামিজে ছবি পোস্ট করেন মানালি দে, সঙ্গে অভিমন্যু মুখার্জি। ছবির ক্যাপশনে লেখা-রেজিস্টার্ড। তারপর বুঝতে আর সময় লাগেনি এই জুটি বিয়েটা সেরেই ফেলেছেন। করোনা মহামারীর জন্য লকডাউনে বড় করে অনুষ্ঠান আয়োজন না করা যাওয়ায় ছোট করেই আইনি বিয়ে সেরে ফেললেন তাঁরা।

Manali Dey & Abhimanyu Mukherjee Got Married: বিয়ে সেরে ফেললেন মানালি দে ও অভিমন্যু মুখার্জি, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতেই শুভেচ্ছার বন্যা
বিয়ে সেরে ফেললেন অভিনেত্রী মানালি দে ও পরিচালক অভিমন্যু মুখার্জি (Picture Credits: Abhishek Mukherjee)

লকডাউনেই বিয়ে সেরে ফেললেন অভিনেত্রী মানালি দে (Manali Dey) ও পরিচালক অভিমন্যু মুখার্জি (Abhimanyu Mukherjee)। গতকাল সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় লাল সালোয়ার কামিজে ছবি পোস্ট করেন মানালি দে, সঙ্গে অভিমন্যু মুখার্জি। ছবির ক্যাপশনে লেখা-'রেজিস্টার্ড'। তারপর বুঝতে আর সময় লাগেনি এই জুটি বিয়েটা সেরেই ফেলেছেন। করোনা মহামারীর জন্য লকডাউনে বড় করে অনুষ্ঠান আয়োজন না করা যাওয়ায় ছোট করেই আইনি বিয়ে সেরে ফেললেন তাঁরা।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মানালি ও অভিমন্যুর আইনি বিয়ের পরিকল্পনা ছিল জুলাইতেই, কোর্টে পাঠানো হয়েছিল নোটিশও। করা হয়েছিল বিয়ের সমস্ত পরিকল্পনাও। এবিপি আনন্দকে মানালি জানান,"অভিমন্যুর দাদা, মা সবাই লকডাউনে মুম্বইতে আটকে। ওদিকে আমার বাড়িতে ভাদ্রমাস মানে। তাই শুধু রেজিস্ট্রিই করে নিলাম। নিজেদের মধ্যে খাওয়া দাওয়া হল, আড্ডা দিলাম। তারপর অভিমন্যু নিজের বাড়িতে, আমি আমার! যখন ওর মা আসবে, তবে ধীরেসুস্থে শ্বশুরবাড়ি যাব।" পরিস্থিতি ঠিক হলে, শাড়ি পরে সেজেগুজে শ্বশুরবাড়ি যাবেন এই পরিকল্পনাও করছেন মানালি। আরও পড়ুন, 'অভয় ২' ওয়েব সিরিজের দৃশ্যে ফৌজদারি ঘরের বোর্ডে প্রদর্শিত হচ্ছে স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর ছবি, নিন্দায় সরব নেটদুনিয়া

 

View this post on Instagram

 

Registered 💖♥️

A post shared by manali dey (@manali_manisha) on

তিন বছরের প্রেম, তারপর আইনি বিয়ে। গতকালই সামাজিক স্বীকৃতি পেয়েছে মানালি-অভিমন্যুর সম্পর্ক। নিমকি ফুলকি ছবির পার্ট ১ থেকেই মানালি আর অভিমন্যুর প্রেম শুরু। নিমকি ফুলকি পার্ট ২-র শ্যুটিং চলাকলীনই বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। দু'জনের মধ্যে বন্ধুত্বের সম্পর্কটা বেশ গাঢ় তা আগেও জানিয়েছেন মানালি।

(The above story first appeared on LatestLY on Aug 16, 2020 06:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).