Aindrila Sharma: রাতে দশবার কার্ডিয়াক অ্যারেস্ট, পোস্ট মুছলেন সব্যসাচী, ঐন্দ্রিলাকে নিয়ে চরম উদ্বেগ

অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার শারীরিক অবস্থা আরও সঙ্কটজনক। গতকাল শনিবার গভীর রাতে ঐন্দ্রিলার দশবার মৃদু হার্ট অ্যাটাক হয়েছে বলে খবরে প্রকাশ।

Aindrila Sharma: রাতে দশবার কার্ডিয়াক অ্যারেস্ট, পোস্ট মুছলেন সব্যসাচী, ঐন্দ্রিলাকে নিয়ে চরম উদ্বেগ
Aindrila Sharma. (Photo Credits; Facebbok)

কলকাতা, ২০ নভেম্বর: অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)-র শারীরিক অবস্থা আরও সঙ্কটজনক। গতকাল শনিবার গভীর রাতে ঐন্দ্রিলার দশবার মৃদু হার্ট অ্যাটাক হয়েছে বলে খবরে প্রকাশ। এরই মধ্যে ঐন্দ্রিলার প্রেমিক, অভিনেতা সব্যসাচী চৌধুরী তাঁর ফেসবুকের দেওয়াল থেকে ঐন্দ্রিলা সংক্রান্ত সমস্ত পোস্ট ডিলিট করে দেওয়ার পর উদ্বিগ্ন অনুরাগীরা। অনেকেরই প্রশ্ন তবে কি ঐন্দ্রিলার শারীরিক অবস্থা আরও গুরুতর?

গতকাল রাতে হওয়া ঐন্দ্রিলার মাইল্ড হার্ট অ্যার্টাক বলেই জানাচ্ছেন ডাক্তাররা। অভিনেত্রী ভেন্টিলেশনে থাকায় তাঁর বড় কোনও ক্ষতি হয়নি বলেই হাসপাতাল সূত্রে খবর। আরও পড়ুন-বক্স অফিসে ঝড় 'দৃশ্যম টু'-র, যত টাকার ব্যবসা এল

গত পয়লা নভেম্বর থেকে হাসপাতালে লড়াই চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। এদিন প্রথমে তাঁর ব্রেন স্ট্রোক হয়। এরপর তাঁকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রাখা হয় ভেন্টিলেশনে।

(The above story first appeared on LatestLY on Nov 20, 2022 10:08 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).