Abhimanyu Chatterjee Gets Trolled: বান্ধবীর সঙ্গে একান্তে রাজস্থানে অভিমন্যু, সোশ্যাল মিডিয়ায় ট্রোলড শ্রাবন্তী পুত্র
সিনে দুনিয়ার নতুন ট্রাভেল ডেস্টিনেশন রাজস্থান (Rajsthan)। কিছুদিন আগেই রাজস্থানের মরুভূমিতে ক্যামেরাবন্দি হয়েছিলেন যশ-নুসরত। একদিকে নুসরত-নিখিলের একে অপরের সঙ্গে মনোমালিন্য। সোশ্যাল মিডিয়ায় একে-অপরকে করেছেন আনফলো। এরমধ্যেই রাজস্থানে যশ দাশগুপ্ত (Yash Dasgupta) এবং নুসরত জাহানের (Nusrat Jahan) ছবি বেশ নজর কেড়েছিল। নিজেদের ইনস্টাগ্রামে রাজস্থান ভ্রমণের ছবি শেয়ার করেছিলেন তাঁরা। তবে হ্যাঁ, কেউ-ই একে অপরের সঙ্গে কোনও ছবি শেয়ার করেননি। তবু নতুন প্রেমের সম্পর্কের সমীকরণের সন্ধানে সোশ্যাল মিডিয়ায় উঠেছিল ঝড়। এবার সেই স্রোতে গা ভাসালেন অভিমন্যু চ্যাটার্জিও (Abhimanyu Chatterjee)।

রাজস্থানে ছুটি কাটিয়ে সেই তালিকায় নাম লেখালেন শ্রাবন্তী পুত্র অভিমন্যু চ্যাটার্জি। প্রেমিকা দামিনী ঘোষকে নিয়ে রাজস্থানে একান্তে ছুটি কাটাচ্ছেন অভিমন্যু। প্রেমিকার সঙ্গে রোমান্টিক মুহূর্তের ছবি পোস্ট করেছেন শ্রাবন্তী-পুত্র। ছবি পোস্ট হতেই বিতর্কিত কমেন্টে ভরে ওঠে ছবিগুলি। মায়ের সঙ্গে সম্পর্ক টেনে এনেও অনেকেই কটূক্তি করেছেন। তবে এসবে খুব একটা সেলেব পরিবারে মানসিকভাবে আঘাত এনেছে বলে নজরে আসছে না।
দামিনী নিজের প্রোফাইলেও বেশ কিছু ছবি শেয়ার করেছেন রাজস্থান ভ্রমণের। প্রেমিকাকে নিয়ে কোথায় ঘুরতে গেছেন সেটি অভিমন্যু সাসপেন্স রাখলেও দামিনী সেটি ফাঁস করেন চেক-ইন পোস্টে। তবে ছেলের এই সমস্ত বিতর্কিত বিষয় নিয়ে ভাবতে রাজি নন শ্রাবন্তী। আনন্দবাজার ডিজিটালকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রীর সাফ বার্তা, 'স্বাধীনভাবে সকলের বাঁচার অধিকার রয়েছে', এই শর্তেই বিশ্বাসী তিনি।
(The above story first appeared on LatestLY on Jan 19, 2021 02:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).