Rhea Chakraborty: টাইমসের তালিকায় রিয়া চক্রবর্তী, উঠে এলেন কাঙ্খিত মহিলা হয়ে

টাইমস ম্যাগাজিন যে ৫০ জন কাঙ্খিত মহিলার তালিকা তৈরি করেছে অনলাইন ভোটিং পর্বের মাধ্যমে, সেখানে জায়গা করে নেন রিয়া চক্রবর্তী।

Rhea Chakraborty: টাইমসের তালিকায় রিয়া চক্রবর্তী, উঠে এলেন কাঙ্খিত মহিলা হয়ে
রিয়া চক্রবর্তী, ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ৮ জুন: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর এক বছর পূর্ণ হতে আর মাত্র কয়েকদিন বাকি। তারমধ্যেই প্রয়াত অভিনেতার বিশেষ বান্ধবী রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty) টাইমস ম্যাগাজিনের (Times ) পাতায় জায়গা করে নিলেন। সুশান্তের মৃত্যু নিয়ে বিতর্কের রেশ কিছুটা কমতেই টাইমসের সবচেয়ে কাঙ্খিত মহিলার তালিকায় জায়গা করে নিলেন রিয়া চক্রবর্তী। কি অবাক লাগছে শুনতে!

সূত্রের খবর, টাইমস ম্যাগাজিন যে ৫০ জন কাঙ্খিত মহিলার তালিকা তৈরি করেছে অনলাইন ভোটিং পর্বের মাধ্যমে, সেখানে জায়গা করে নেন রিয়া চক্রবর্তী। শুধু যে সৌন্দর্য দিয়ে এই টাইমস ম্যাগাজিনে জায়গা করা যায়, তা নয়। সৌন্দর্য, কথা, চলাফেলার ধরণ, জীবনযাত্রার মান সবকিছুর প্রেক্ষিতে ভোটের জেরেই রিয়া টাইমসের ৫০ জন কাঙ্খিত মহিলার প্রথমজন হয়ে উঠেছেন। যে খবর প্রকাশ্যে আসতেই বেশ শোরগোল শুরু হয়েছে।

২০২০ সালে মুম্বইয়ের (Mumbai) ব্যান্দ্রায় নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃতদেহ। সুশান্তের মৃত্যুর পর থেকেই বিতর্কের কেন্দ্রে চলে আসেন রিয়া চক্রবর্তী। সুশান্তের মৃত্যুর পর এরপর মাদক মামলায় রিয়াকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। রিয়ার পাশাপাশি তাঁর ভাই সৌভিক চক্রবর্তীকেও গ্রেফতার করা হয়।

আরও পড়ুন:  Sudipa Chatterjee: বিয়ের ছবি শেয়ার করলেন সুদীপা চট্টোপাধ্যায়, শুভেচ্ছায় ভাসলেন 'রান্নাঘরের রানি'

প্রায় মাসখানের জেলে কাটিয়ে অবশেষে মুক্তি পান রিয়া এবং তাঁর ভাই সৌভিক। জামিনে মুক্তির পরও রিয়াকে নিয়ে বিতর্ক বন্ধ হয়নি। এমনকী, সুশান্তের জন্মদিনের আগে মুম্বইয়ের রাস্তায় রিয়াকে দেখে জোর চর্চা শুরু হয়ে যায়। এমনকী, রুমি জাফরির সিনেমা চেহরে-তে রিয়া থাকলেও, ওই সিনেমার টিজারে দেখা মেলেনি রিয়ার। যা নিয়েও কম বিতর্ক এনং সমালোচনা হয়নি

(The above story first appeared on LatestLY on Jun 08, 2021 05:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).