Saregamapa: আবার কলকাতার মঞ্চে কেকে ! তাঁর গানের সুরে আবার ভাসবে কলকাতা?
আবার কলকাতার বুকে পরপর দুদিন মঞ্চ জুড়ে শুধুই তিনি! আবারও তাঁর গানের উন্মাদনায় ভাসবে তাঁর অনুরাগীরা ! শুধু তিনি সশরীরে থাকবেন না। তিনি থাকবেন তাঁর গানের মধ্যে দিয়ে।তিনি সঙ্গীতশিল্পী কেকে। এই শহরেই গাইতে গাইতে আচমকা না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন গায়ক। সেই শোক কাটিয়ে এই শহরই আবার তাঁকে ফিরিয়ে আনতে উদ্যোগী হল। জি বাংলার গানের রিয়্যালিটি শো ‘সারেগামাপা’-র মঞ্চে তাঁকে স্মরণ করে বিশেষ পর্ব পালন করছে।
"সা রে গা মা পা"-র মঞ্চে দেখুন - "KK স্মরণে বিশেষ পর্ব"।
"দেখুন #SRGMP2022, প্রতি শনি ও রবি @ 9:30 pm শুধুমাত্র #ZeeBangla আর #Zee5 অ্যাপে যে কোন সময়, যে কোন জায়গায়।"#ZeeBanglaSRGMP2022#ZeeBanglaSRGMP@itsmeabir @AVIJIT416 @ShantanuMoitra @imannmusic pic.twitter.com/QTeYxutbY0
— Zee Bangla (@ZeeBanglaTv) July 15, 2022
গান আর স্মৃতিচারণা— দুয়ে মিলে এই বিশেষ পর্বে প্রতিযোগীরা তো গাইছেন সাথে উপস্থিত বিচারক ও মেন্টররাও গলা মিলিয়েছেন। কলকাতা ছিল কেকে-র বড্ড প্রিয় শহর। তাই যখনই এসেছেন, এক মুঠো খুশি ‘উপহার’ এনেছেন সঙ্গে। গানে-গল্পে সে সবই তুলে ধরবেন তাঁর গায়ক শিল্পী বন্ধুরা।
(The above story first appeared on LatestLY on Jul 17, 2022 11:21 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

