Bhool Bhulaiyaa 2: আতঙ্কিত কিয়ারা আদবানি, প্রকাশ্যে অভিনেত্রীর ভুলভুলাইয়া-২ লুকস
আজ নেটদুনিয়ায় প্রকাশ পেল ভুলভুলাইয়া-২ (Bhool Bhulaiyaa 2) সিনেমায় কিয়ারা আদবানীর লুকস।ভুলভুলাইয়া-২ ছবিতে রহস্যময়ী চরিত্র রীতের ভূমিকায় অভিনয় করছেন কিয়ারা।
আজ নেটদুনিয়ায় প্রকাশ পেল ভুলভুলাইয়া-২ (Bhool Bhulaiyaa 2) সিনেমায় কিয়ারা আদবানীর লুকস।ভুলভুলাইয়া-২ ছবিতে রহস্যময়ী চরিত্র রীতের ভূমিকায় অভিনয় করছেন কিয়ারা। অভিনেত্রী নিেই তাঁর লুকস ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। এই ছবিতে কিয়ারা আদবানি ছাড়াও রয়েছেন কার্তিক আরিয়ান, টাবু। কিয়ারা আদবানির লুকসেই মেশানো আতঙ্ক। মাথায় ছড়িয়ে ভয়ঙ্কর হাত। একেবারে শিরদাঁড়া দিয়ে নেমে যাওয়া শিরশিরানির ইঙ্গিত। ক্যাপশনে রীতের সঙ্গে সকলের পরিচয় করানোর পাশাপাশি কিয়ারা বলছেন, রীত একেবারেই মিষ্টি মেয়ে নয়, তাই তাকে দেখে কেউ বোকা বনে যাবেন না।
দেখুন ছবি
View this post on Instagram
প্রিয়দর্শনের পরিচালনায় ২০০৭-এ মুক্তি পেয়েছিল ভুলভুলাইয়া-২। অভিনয়ে ছিলেন অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, বিদ্যা বালন, শাইনি আহুজা, আমিশা প্যাটেল, রাজপাল যাদব। এবার প্রিয়দর্শনের জায়গায় পরিচালক আনিস বাজমি। ছির কলাকুশলীরাও বদলেছেন।
(The above story first appeared on LatestLY on Apr 21, 2022 02:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

