Thank God: ছবি মুক্তির আগেই আইনি জটিলতায় ইন্দ্র কুমার নির্দেশিত ছবি 'থ্যাংক গড', জৌনপুর আদালতে হল মামলা

নির্দেশক ইন্দ্রকুমার, অভিনেতা অজয় দেবগণ ও সিদ্ধার্থ মালহোত্রা র বিরুদ্ধে জৌনপুর আদালতে মামলা করেছেন আইনজীবী হিমাংশু শ্রীবাস্তব।

Thank God: ছবি মুক্তির আগেই আইনি জটিলতায় ইন্দ্র কুমার নির্দেশিত ছবি 'থ্যাংক গড', জৌনপুর আদালতে হল মামলা
Photo credit_Twitter

২৪ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবার কথা অজয় দেবগণ অভিনীত ছবি থ্যাংক গড (Thank God) এর। কিন্তু ছবি মুক্তির আগেই আইনি জটিলতায় জড়িয়ে গেল পরিচালক ইন্দ্র কুমার নির্দেশিত ছবি 'থ্যাংক গড'(Thank God)। ইতিমধ্যেই নির্দেশক ইন্দ্রকুমার, অভিনেতা অজয় দেবগণ ও সিদ্ধার্থ মালহোত্রা র বিরুদ্ধে জৌনপুর আদালতে মামলা করেছেন আইনজীবী হিমাংশু শ্রীবাস্তব। আবেদনকারীর মতে, ছবিটির যে ট্রেলারটি প্রকাশিত হয়েছে, তাতে ধর্মকে উপহাস করা হয়েছে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে।

শ্রীবাস্তব বলেছেন যে স্যুট পরিহিত অজয় ​​দেবগনকে চিত্রগুপ্তের চরিত্রে অভিনয় করতে দেখা যায়, এবং ছবির দৃশ্যে তাঁকে ধর্ম নিয়ে মজা করতে এবং আপত্তিকর ভাষা ব্যবহার করতে দেখা যায়।ঈশ্বরের এই ধরনের চিত্রণ ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে। এই কথায় বলা হয়েছে  পিটিশনে।

(The above story first appeared on LatestLY on Sep 14, 2022 01:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).