Rupali Ganguly: সৎ মেয়ে এষাকে আইনি নোটিশ রূপালি গঙ্গোপাধ্যায়ের, ভাবমূর্তি নষ্টের অভিযোগে স্বামীর প্রথম সন্তানের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ অভিনেত্রী

সম্প্রতি অনুপমা অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করতে শোনা যায় অশ্বিন ভর্মার প্রথম পক্ষের মেয়ে এষাকে। এমনকী তাঁর মায়ের সংসার রূপালি ভেঙেছেন, বাবাকে ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেন এষা।

Rupali Ganguly: সৎ মেয়ে এষাকে আইনি নোটিশ রূপালি গঙ্গোপাধ্যায়ের, ভাবমূর্তি নষ্টের অভিযোগে স্বামীর প্রথম সন্তানের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ অভিনেত্রী
Rupali Gnaguly (Photo Credit: Instagram)

মুম্বই, ১২ নভেম্বর: সৎ মেয়ে এষা ভর্মাকে আইনি নোটিশ পাঠালেন রূপালি গঙ্গোপাধ্যায় (Rupali Ganguly)। প্রকাশ্যে সামাজিক মাধ্যমের সাহায্যে রূপালি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যেভাবে মিথ্যে অভিযোগ করা হচ্ছে, তাতে অভিনেত্রীর ভাবমূর্তি নষ্ট হচ্ছে। ক্রমাগত মিথ্যে অভিযোগের ভিত্তিতেই এবার সৎ মেয়ে এষা ভর্মাকে (Esha Verma) আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে খবর।

শুধু তাই নয়, তাঁর বেড়ে ওঠার সময় বাবা অশ্বিন ভর্মা খেয়ার রাখেননি। তাঁর দেখাশোনা করেননি। রূপালি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সংসারে মেতেছিলেন অশ্বিন ভর্মা। ফলে অতীতের সেই আঘাত যেমন তাঁকে বর্তমানেও বইতে হচ্ছে, তেমনি আগামীতেও তার ক্ষত থাকবে বলে দাবি করেন এষা।

আরও পড়ুন: Rupali Ganguly: সৎ মেয়ের বিস্ফোরক অভিযোগ জনপ্রিয় অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্য়ায়ের বিরুদ্ধে, 'বাবাকে ছিনিয়ে...'

রূপালি গঙ্গোপাধ্য়ায়ের সৎ মেয়ের একের পর এক অভিযোগের ভিত্তিতে এবার তাঁকে পালটা নোটিশ পাঠালেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী।

(The above story first appeared on LatestLY on Nov 12, 2024 11:21 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).